সূত্র: Physics 2nd Paper তাপগতিবিদ্যাPhysics 2nd Paperতাপগতিবিদ্যাভর্তি পরীক্ষাDental '09-10
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন নিম্নের কোনটি?
✓সঠিক উত্তর: ক. বৃদ্ধি পায়Physics 2nd Paper · তাপগতিবিদ্যা
অপশন
- কবৃদ্ধি পায়✓ সঠিক উত্তর
- খহ্রাস পায়✓ সঠিক উত্তর
- গশূন্য হয়✓ সঠিক উত্তর
- ঘঅপরিবর্তিত থাকে✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. বৃদ্ধি পায়
ব্যাখ্যা
অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির হার বৃদ্ধি পায়। অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে না। ধরা যাক, দুটি বস্তু পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় পরস্পরের সংস্পর্শে আছে। বস্তু দুটির তাপমাত্রা যথাক্রমে $T_1$ ও $T_2$ . যদি $T_1 > T_2$ হয় তাহলে উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে।তাপ সঞ্চালিত হবে। ধরা যাক খুব অল্প সময়ের মধ্যে $d\theta$ পরিমাণ তাপ উত্তপ্ত বস্তু হতে শীতল বস্তুতে সঞ্চালিত হলো। অর্থাৎ উত্তপ্ত বস্তু $d\theta$ পরিমাণ তাপ হারাল এবং শীতল বস্তু $d\theta$ পরিমাণ তাপ লাভ করল।
সুতরাং $\frac{d\theta}{T_1}=$ উত্তপ্ত বস্তুর এনট্রপি হ্রাস।
এবং , $\frac{d\theta }{T_2}=$ শীতল বস্তুর এনট্রপি বৃদ্ধি।
অতএব সিস্টেমে মোট এনট্রপির পরিবর্তন :
$ds=-\frac{d\theta}{T_1}+\frac{d\theta }{T_2}$
সমীকরণ থেকে দেখা যায়, $ds > 0$ (যেহেতু $T_1 > T_2$ )।
সুতরাং এনট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক। তাই অপ্রত্যাগামী প্রক্রিয়ার এনট্রপি বৃদ্ধি পায়।