পরীক্ষাঙ্গন লোগো পরীক্ষাঙ্গন ফ্রি শুরু করো
সূত্র: Bangla 1st Paper গদ্যBangla 1st Paperগদ্যভর্তি পরীক্ষাJU-C '23-24

সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন

আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ নয় কোনটি?

✓সঠিক উত্তর: ঘ. খোয়াবনামাBangla 1st Paper · গদ্য

অপশন

  1. কঅন্য ঘরে অন্য স্বর✓ সঠিক উত্তর
  2. খদুধভাতে উৎপাত✓ সঠিক উত্তর
  3. গখোঁয়ারি✓ সঠিক উত্তর
  4. ঘখোয়াবনামা✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ঘ. খোয়াবনামা

ব্যাখ্যা

১৯৫২ সালে আজাদ পত্রিকার ছোটোদের পাতা মুকুলের মাহফিলে ইলিয়াসের প্রথম গল্প ছাপা হয়। দশম শ্রেণীতে পড়াকালীন সওগাত পত্রিকায় তার গল্প ছাপা হয়েছিল। ঢাকা কলেজে পড়ার সময় তিনি নিয়মিত গল্প লিখতে শুরু করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জলবসন্তে আক্রান্ত হয়ে তিনি কিছুকাল হাসপাতালে থাকেন, পরবর্তীতে সেই অভিজ্ঞতার আলোকে “অতন্দ্র” নামের একটি গল্প লিখেছিলেন। পরে সেটি সমকালে প্রকাশিত হয়েছিল। সমকালে প্রকাশিত তার আরেকটি উল্লেখযোগ্য গল্প “স্বগতমৃত্যুর পটভূমি”। ১৯৬৪ সালে আবদুল্লাহ আবু সায়ীদ সম্পাদিত সাম্প্রতিক ধারার গল্প সংকলনে ইলিয়াসের “স্বগতমৃত্যুর পটভূমি” গল্প প্রকাশিত হয়েছিল। ১৯৬৯ সালে আসন্ন লিটল ম্যগাজিনে তার চিলেকোঠায় গল্পটি প্রকাশিত হয়। এছাড়াও ষাটের দশকে তার নিরুদ্দেশ যাত্রা গল্প প্রকাশিত হয়। ১৯৭৬ সালে তার প্রথম গল্পগ্রন্থ অন্য ঘরে অন্য স্বর প্রকাশিত হয়। এ সম্পর্কে হাসান আজিজুল হক বলেছিলেন, “এটি তীরের মতো ঋজু, ধানি লঙ্কার মতো বদমেজাজি, পরনারীর মতো আকর্ষণীয়।” এছাড়াও মাহবুবুল আলম, মুনতাসীর মামুন, আবুল হাসনাত এবং মাজহারুল ইসলাম বইটির সমালোচনা লিখেছিলেন। ১৯৭৮ সালে উত্তরকাল সাহিত্য পত্রিকায় তিনি পরিচয় নামে একটি গল্প প্রকাশ করেন।পরবর্তীতে তার চিলেকোঠার সেপাই উপন্যাসে এই গল্পের কিছু চরিত্রের সাদৃশ পাওয়া যায় বলে গল্পটি উল্লেখযোগ্য। ইলিয়াসের দ্বিতীয় গল্পসংকলন খোঁয়ারি প্রকাশিত হয় ১৯৮২ সালে। এরপর ১৯৮৫ সালে দুধভাতে উৎপাত এবং ১৯৮৯ সালে দোজখের ওম প্রকাশিত হয়। ১৯৯৭ সালে তার সর্বশেষ গল্পসংকলন জাল স্বপ্ন, স্বপ্নের জাল প্রকাশিত হয়। এই গল্পসংকলনের ১৯৯৫ সালে লেখা তার মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প “রেইনকোট” অবলম্বনে ২০১৪ সালে মেঘমল্লার চলচ্চিত্র নির্মিত হয়েছিল। তিনি প্রায় ২৮টি গল্প লিখেছিলেন।