পরীক্ষাঙ্গন লোগো পরীক্ষাঙ্গন ফ্রি শুরু করো
সূত্র: Production Management and Marketing 1st Paper ব্যবসায়ের অবস্থানProduction Management and Marketing 1st Paperব্যবসায়ের অবস্থানHSC একাডেমিকJB '2019

সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন

আসিফ রাজশাহীর সাহেব বাজারে একটি প্রসাধন সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। পর্যাপ্ত মূলধন থাকায় তিনি দক্ষ কর্মী। নিয়োগ দিয়ে এবং অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়া সচল রাখেন। অন্যদিকে তার বন্ধু মনির বানেশ্বর ইউনিয়নে ডালের একটি মিল প্রতিষ্ঠা করেন। এখানে পর্যাপ্ত শ্রমিক ও কাঁচামালের প্রাচুর্য থাকায় কম খরচেই তিনি উৎপাদন কার্যক্রম চালাতে সক্ষম হন। তাছাড়া এখানকার জমির দামও তুলনামূলকভাবে অনেক কম। বছর শেষে দেখা যায় একই পরিমাণ মূলধন ব্যবহার করে আসিফের তুলনায় মনিরের মুনাফা অনেকগুণ বেশি হচ্ছে।

✓সঠিক উত্তর: ক. ব্যবসায়ের গ্রাম্য অবস্থান কী?Production Management and Marketing 1st Paper · ব্যবসায়ের অবস্থান

অপশন

  1. কব্যবসায়ের গ্রাম্য অবস্থান কী?✓ সঠিক উত্তর
  2. খ"ব্যবসায়ের অবস্থান নির্বাচনে মূলধনের প্রভাব ব্যাপক"$-$ ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
  3. গউদ্দীপকে উল্লিখিত আসিফ কারখানা স্থাপনে কোন ধরনের ব্যবসায় অবস্থানের ওপর গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
  4. ঘ"ব্যবসায়ের জন্য সঠিক স্থান নির্বাচন প্রতিষ্ঠানের সর্বোচ্চ। সাফল্য নিশ্চিত করে"$-$ উদ্দীপকে মনিরের প্রতিষ্ঠানের প্রেক্ষিতে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. ব্যবসায়ের গ্রাম্য অবস্থান কী?

ব্যাখ্যা

$\boxed{\mathbf{~ক~}}$ গ্রামকে কেন্দ্র করে কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলে। $\\$ $\boxed{\mathbf{~খ~}}$ মূলধন ব্যবসায়ের অবস্থান নির্বাচনে প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে। ব্যবসায়ের অন্যতম উপাদান হলো মূলধন। ব্যবসায়ের আয়তন ও অবস্থানের তারতম্যের কারণে কম-বেশি মূলধনের প্রয়োজন হয়। বড় ব্যবসায়ের জন্য যত মূলধনের প্রয়োজন হয়, ছোট ব্যবসায়ের জন্য তত প্রয়োজন হয় 'না। শহরে ব্যবসায় স্থাপন করতে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। অন্যদিকে গ্রামে ব্যবসায় স্থাপন করতে অল্প মূলধন প্রয়োজন হয়। একজন ব্যবসায়ী তার মূলধনের পরিমাণের ওপর ভিত্তি করে অবস্থান সম্পর্কিত সিদ্ধান্ত নেয়। তাই বলা যায়, ব্যবসায়ের অবস্থান নির্বাচনে মূলধনের প্রভাব ব্যাপক। $\\$ $\boxed{\mathbf{~গ~}}$ আসিফ কারখানা স্থাপনে ব্যবসায়ের শহুরে অবস্থানকে গুরুত্ব দিয়েছেন। নাগরিক ও অবকাঠামোগত বিভিন্ন সুবিধা শহর অঞ্চলে বিদ্যমান। এজন্য ব্যবসায় প্রতিষ্ঠানের অবস্থান শহরকেন্দ্রিক হয়ে থাকে। আসিফ রাজশাহীর সাহেব বাজারে একটি প্রসাধন সামগ্রীর কারখানা স্থাপন করেন। রাজশাহীর সাহেব বাজার একটি শহুরে এলাকা। এখানে তিনি অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে কারখানা দিয়েছেন। শহর অঞ্চলে এ ধরনের প্রতিষ্ঠান স্থাপনের ফলে আসিফ সাহেব বেশকিছু সুবিধাও পান। শহরাঞ্চলের মানুষজন সৌন্দর্যের ব্যাপারে বেশ সচেতন। তাই তিনি তার উৎপাদিত পণ্যের একটি বড় বাজার পান। এছাড়াও শহরে বিভিন্ন ধরনের সুবিধা যেমন- ব্যাংকিং, বিমা, বিদ্যুৎ, পরিবহন প্রভৃতি বিদ্যমান থাকে, যেগুলো ব্যবসায়ের উত্তম বিকাশের পক্ষে সহায়ক। তাই আমি মনে করি, এসব কারণে আসিফ সাহেব ব্যবসায়ের শহুরে অবস্থানকে গুরুত্ব দিয়েছেন। $\\$ $\boxed{\mathbf{~ঘ~}}$ ব্যবসায়ের সঠিক অবস্থানু প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে যথেষ্ট ভূমিকা রাখে, এ বিষয়ের সাথে আমি একমত। ব্যবসায়ের অবস্থানগত পার্থক্যের কারণে একটি প্রতিষ্ঠান অনেক ধরনের ইতিবাচক সুবিধা পেতে পারে। ব্যবসায়ের অবস্থান প্রতিষ্ঠানের ব্যয়সহ অন্যান্য খরচকে সরাসরি প্রভাবিত করে। মনির বানেশ্বর ইউনিয়নে ডালের একটি কারখানা স্থাপন করেছেন। এখানে কাঁচামাল এবং শ্রমিক উভয়েরই প্রাচুর্য আছে। যার ফলে তিনি তুলনামূলক কম খরচে প্রতিষ্ঠানটি চালাতে পারছেন। অন্যদিকে তার বন্ধু আসিফ রাজশাহী শহরের দিকে কারখানা স্থাপন করলেও শহরাঞ্চল হওয়ার কারণে সব খরচই বেশি। এক্ষেত্রে একই পরিমাণ মূলধন ব্যবহার করে মনির সাহেব বেশি মুনাফা অর্জন করতে পারছেন। গ্রামীণ পরিবেশে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করার ফলে মনির সাহেব সব খরচই মোটামুটি কমাতে পেরেছেন। আর শহুরে অবস্থানে কারখানা চালাতে আসিফ সাহেবের খরচও বেশি হয়েছে, যা সরাসরি তার মুনাফাকে 'প্রভাবিত করেছে। সঠিক অবস্থান নিশ্চিতকরণের মাধ্যমে মনির সাহেব একই পরিমাণ মূলধন বিনিয়োগ করে বেশি মুনাফা করতে পেরেছেন। তার ব্যবসায়ের খরচও কম ছিল, যা তাকে প্রতিযোগিতামূলক সুবিধা দিয়েছে। তাই আমি মনে করি, ব্যবসায়ের সঠিক স্থান নির্বাচনের ওপরই সর্বোচ্চ সাফল্য নির্ভর করে।