পরীক্ষাঙ্গন লোগো পরীক্ষাঙ্গন ফ্রি শুরু করো
সূত্র: Production Management and Marketing 1st Paper উৎপাদন ক্ষমতাProduction Management and Marketing 1st Paperউৎপাদন ক্ষমতাHSC একাডেমিকChB '2019

সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন

এস. কে গ্রুপ বিদেশ থেকে একটি উৎপাদনকারী মেশিন আমদানি করলো। মেশিনটির গায়ে দৈনিক উৎপাদন ক্ষমতা ৫,০০০ কেজি লেখা থাকলেও মেশিনটি প্রতিদিন ৩,৫০০ কেজি উৎপাদন করতে সক্ষম হয়েছে। এমতাবস্থায় এস. কে গ্রুপ মেশিনটির উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পরিকল্পনা নিল।

✓সঠিক উত্তর: ক. উৎপাদন ক্ষমতার পরিমাপ কী?Production Management and Marketing 1st Paper · উৎপাদন ক্ষমতা

অপশন

  1. কউৎপাদন ক্ষমতার পরিমাপ কী?✓ সঠিক উত্তর
  2. খকেন নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
  3. গএস. কে গ্রুপ কোন ধরনের উৎপাদন ক্ষমতা প্রয়োগ করেছে? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
  4. ঘমেশিনটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে যে পরিকল্পনা করা হয়েছে তা কতটা যৌক্তিক বলে তুমি মনে করো?✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. উৎপাদন ক্ষমতার পরিমাপ কী?

ব্যাখ্যা

$\boxed{\mathbf{~ক~}}$ যে উপায়ে একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাকে পরিমাপ করা যায়, তাকে উৎপাদন ক্ষমতার পরিমাপ বলে। $\\$ $\boxed{\mathbf{~খ~}}$ একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার চেয়ে কম পরিমাণ উৎপাদনকে নিম্ন উৎপাদন ক্ষমতা বলে। ভোক্তাদের রুচি, পছন্দ এবং চাহিদা সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হয়। আর এ পরিবর্তনের কারণে বাজারে পণ্যের চাহিদা কমে যায়। প্রতিযোগী প্রতিষ্ঠান বাজারে প্রবেশ করে পণ্য বিপণন করলে পণ্যের চাহিদা কমে যায়। পণ্যের চাহিদা কমলে বাস্তব অবস্থা বিবেচনায় প্রতিষ্ঠান নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করে থাকে। আবার, অদক্ষ বিপণন ও কাঁচামালের অভাবের কারণেও নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়ে থাকে। $\\$ $\boxed{\mathbf{~গ~}}$ এস. কে গ্রুপ প্রকৃত উৎপাদন ক্ষমতা প্রয়োগ করেছে। স্বাভাবিকভাবে একটি উৎপাদন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা পাওয়া যায়, তাকে প্রকৃত উৎপাদন ক্ষমতা বলা হয়। প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা থেকে প্রকৃত উৎপাদন ক্ষমতা সব সময় কম হয়। এস. কে গ্রুপ বিদেশ থেকে একটি মেশিন আমদানি করেছে, এর গায়ে উৎপাদন ক্ষমতা দৈনিক ৫,০০০ কেজি লেখা। এটি হচ্ছে মেশিনটির প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। কারণ মেশিনটি দৈনিক ৫,০০০ কেজি পণ্য উৎপাদন করতে সক্ষম। স্থাপনের পর এটি থেকে ৩,৫০০ কেজি উৎপাদন করা সক্ষম হয়েছে। এটি হলো প্রকৃত উৎপাদন ক্ষমতা। কারণ স্বাভাবিকভাবে এ মেশিনটি থেকে দৈনিক ৩,৫০০ কেজিই উৎপাদন করা সম্ভব হয়। সুতরাং প্রতিষ্ঠানটি প্রকৃত উৎপাদন ক্ষমতা প্রয়োগ করেছে। $\\$ $\boxed{\mathbf{~ঘ~}}$ মেশিনটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা যৌক্তিক বলেই আমি মনে করি। প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা কম থাকলে অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠানের পক্ষে ব্যবসায়ের আনুষঙ্গিক খরচ মিটিয়ে মুনাফা করা কঠিন হয়ে পড়ে। এজন্য প্রতিষ্ঠান তার উৎপাদন ক্ষমতা বাড়াতে চায়। দক্ষ শ্রমবাহিনী গঠন, আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ নানাভাবে উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়। এস. কে গ্রুপের নতুন মেশিনের উৎপাদন ক্ষমতা ৫,০০০ কেজি লেখা থাকলেও দৈনিক উৎপাদন হচ্ছে ৩,৫০০ কেজি। এ অবস্থায় প্রতিষ্ঠানটি মেশিনের উৎপাদন ক্ষমতা বাড়াতে ইচ্ছুক। উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে প্রতিষ্ঠানটি পরিকল্পনা হাতে নিয়েছে। বিভিন্ন কারণেই মেশিনটি ৫,০০০ কেজি পণ্য উৎপাদনে সক্ষম নাও হতে পারে। এ কারণগুলো খুঁজে বের করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া দরকার। এক্ষেত্রে এস. কে গ্রুপের সঠিক পরিকল্পনা নেওয়া খুবই সময়োপযোগী ও যথার্থ। এ প্রতিষ্ঠানটির দক্ষ কর্মীর অভাব, অনুন্নত কাজের পরিবেশ বা দুর্বল অবকাঠামো থাকতে পারে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা বাস্তবায়িত হলে এ সমস্যা দূর হয়ে মেশিনের উৎপাদন ক্ষমতা বাড়তে পারে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটির সিদ্ধান্তটি যৌক্তিক।