পরীক্ষাঙ্গন লোগো পরীক্ষাঙ্গন ফ্রি শুরু করো
সূত্র: Biology 1st Paper শৈবাল ও ছত্রাকBiology 1st Paperশৈবাল ও ছত্রাকHSC একাডেমিকChB '2019আলীম স্যার

সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন

কোনটি Agaricus এর ফ্রুটবডির অংশ?

✓সঠিক উত্তর: খ. অ্যানুলাসBiology 1st Paper · শৈবাল ও ছত্রাক

অপশন

  1. কইন্ডুসিয়াম✓ সঠিক উত্তর
  2. খঅ্যানুলাস✓ সঠিক উত্তর
  3. গস্টোমিয়াম✓ সঠিক উত্তর
  4. ঘরাইজোমর্ফ✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: খ. অ্যানুলাস

ব্যাখ্যা

গোজনন অংশ তথা ফ্রুট বডি (fruiting body) মাটি বা আবাদ মাধ্যম থেকে উপরে বাড়তে থাকে। পরিণত অবস্থায় এর দুটি অংশ থাকে। কাণ্ডের ন্যায় অংশকে স্টাইপ (stipe) বলা হয় এবং উপরের দিকে ছাতার ন্যায় অংশকে পাইলিয়াস (pileus) বলা হয়। তরুণ অবস্থায় পাইলিয়াসটি ভেলাম (Vellum) নামক একটি পাতলা ঝিল্লিময় আবরণে আবৃত থাকে। পাইলিয়াসের নিচের দিকে ঝুলন্ত অবস্থায় পর্দায় ন্যায় অংশকে গিল (gills) বা ল্যামিলী (lamellae) বলে। স্টাইপের মাথায় একটি চক্রাকার অংশ থাকে যাকে অ্যানুলাস (annulus) বলে। ল্যামিলীতে অসংখ্য ব্যাসিডিয়া (basidia) সৃষ্টি হয়। প্রতিটি ব্যাসিডিয়াম উর্বর এবং ব্যাসিডিয়ামের শীর্ষে আঙুলের ন্যায় চারটি অংশের মাথায় একটি করে ব্যাসিডিয়োষ্পোর (basidiospore) উৎপন্ন হয়। স্পোরগুলো অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন মাইসেলিয়াম তৈরি করে।