সূত্র: Production Management and Marketing 1st Paper উৎপাদনের মাত্রাProduction Management and Marketing 1st Paperউৎপাদনের মাত্রাHSC একাডেমিকDiB '2021
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
জনাব হাসান একটি উৎপাদন প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটি মাসে সর্বাধিক ৫ হাজার একক উৎপাদন করতে পারে। প্রতিষ্ঠানটি বর্তমানে ৪ হাজার একক পর্যন্ত পণ্য উৎপাদন করে।। উৎপাদনের এ স্তরে একক প্রতি উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়। বাজারে পণ্যের চাহিদা ব্যাপকহারে বেড়ে যাওয়ায় জনাব হাসান আরও ৭০০ একক পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেন। কিন্তু এই বাড়তি উৎপাদনের ক্ষেত্রে একক প্রতি উৎপাদন ব্যয় বাড়বে।
✓সঠিক উত্তর: ক. অতিক্ষুদ্র শিল্প কী?Production Management and Marketing 1st Paper · উৎপাদনের মাত্রা
অপশন
- কঅতিক্ষুদ্র শিল্প কী?✓ সঠিক উত্তর
- খব্যবস্থাপকের বেতন কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
- গউদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন উৎপাদন মাত্রা ব্যবহার করে? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
- ঘজনাব হাসানের' গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা নিরূপণ করো।✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. অতিক্ষুদ্র শিল্প কী?
ব্যাখ্যা
$\boxed{\mathbf{~ক~}}$
কযে ব্যবসায় সংগঠন স্বল্প মূলধন (সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা) এবং জনবল (১-২৫ জন) নিয়ে গঠিত ও পরিচালিত হয় তা-ই অতিক্ষুদ্র শিল্প।
$\\$
$\boxed{\mathbf{~খ~}}$
ব্যবস্থাপকের বেতন হলো স্থায়ী ব্যয়।
উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানোর সাথে. কিছু কিছু ব্যয়ের কোনো, পরিবর্তন হয় না। এগুলোই হলো স্থায়ী ব্যয়। ব্যবস্থাপকের বেতন হলো এ ধরনের ব্যয়। কেননা, পণ্য উৎপাদনের পরিমাণ বেড়ে বা কমে গেলেও প্রতিষ্ঠানকে ব্যবস্থাপকের জন্য স্থিরকৃত বেতন অবশ্যই দিতে হয়।
$\\$
$\boxed{\mathbf{~গ~}}$
জনাব হাসানের প্রতিষ্ঠানটি কাম্য উৎপাদন মাত্রা ব্যবহার করে। যে নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদনে একক প্রতি উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয় তা-ই কাম্য উৎপাদন মাত্রা। এ মাত্রা বা পরিমাণের থেকে কম, বা বেশি উৎপাদন করলে একক প্রতি উৎপাদন ব্যয় বেড়ে যায়। জনাব হাসান একটি উৎপাদন প্রতিষ্ঠানের মালিক। প্রতি মাসে তার প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ৫,০০০ একক পণ্য উৎপাদন করতে পারে। তবে বর্তমানে এটি ৪,০০০ একক পর্যন্ত পণ্য উৎপাদন করে। এতে একক প্রতি উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়। উৎপাদনের যে স্তরে প্রতিষ্ঠানের একক প্রতি উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়, তাই কাম্য উৎপাদন মাত্রা। এ মাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক। কারণ এতে একক প্রতি ব্যয় কম থাকায় প্রতিষ্ঠান কম দামে পণ্য বিক্রি করে বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা পায়। সুতরাং, জনাব হাসান ৪,০০০ একক - উৎপাদনের মাধ্যমে কাম্য উৎপাদন মাত্রা ব্যবহার করে।
$\\$
$\boxed{\mathbf{~ঘ~}}$
জনাব হাসানের অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় উৎপাদনের সিদ্ধান্তটি অযৌক্তিক।
উৎপাদনের পরিমাণ বাড়লে গড় ব্যয় কমতে থাকে। একটি নির্দিষ্ট স্তরে এসে এ ব্যয় সর্বনিম্ন হয়। তবে ঐ পরিমাণের বেশি উৎপাদন করলে গড় ব্যয় বেড়ে যায়। যে পরিমাণ উৎপাদনে গড় ব্যয় বাড়ে, তাই হলো অমিতব্যয়ী উৎপাদন মাত্রা।
জনাব হাসানের প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা ৫,০০০ একক হলেও প্রতিষ্ঠানটি বর্তমানে ৪,০০০ একক উৎপাদন করে। এ পরিমাণ উৎপাদনে তার গড় উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়। অর্থাৎ এটি তার প্রতিষ্ঠানের কাম্য উৎপাদন মাত্রা। সর্বনিম্ন ব্যয় হওয়ায় হাসান কম মূল্যে পণ্য বিক্রি করতে পারেন। এতে বাজারে পণ্য চাহিদা বাড়ে। অতিরিক্ত চাহিদা মোকাবেলায় তিনি আরও ৭০০ একক পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেয়। জনাব হাসানের প্রতিষ্ঠানের ৪,৭০০ একক উৎপাদনের সিদ্ধান্তটি হলো অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। কেননা, কাম্য মাত্রার পরের স্তরই হলো অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। আর ৪,০০০ এককের বেশি উৎপাদনে গড় ব্যয় বেড়ে যায়। আর গড় ব্যয় বেড়ে যাওয়া কখনও প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর না। এতে হাসানের প্রতিষ্ঠানের গড় ব্যয় বেড়ে মুনাফা কমে যাবে। এমনকি গড় ব্যয় বেড়ে তা বিক্রয়মূল্যের থেকে বেশিও হতে পারে। এতে প্রতিষ্ঠানটির লোকসান হতে পারে। অন্যদিকে, তাকে পণ্যের বিক্রয় মূল্য বাড়াতে হবে। এজন্য ক্রেতারা তার পণ্য বিমুখ হতে পারে, যা ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাই বলা যায়, জনাব হাসানের ৪,৭০০ একক পণ্য উৎপাদনের সিদ্ধান্তটি অযৌক্তিক।