পরীক্ষাঙ্গন লোগো পরীক্ষাঙ্গন ফ্রি শুরু করো
সূত্র: Physics 2nd Paper জ্যোতির্বিজ্ঞানPhysics 2nd Paperজ্যোতির্বিজ্ঞানভর্তি পরীক্ষাMedical '20-21

সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন

নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়?

✓সঠিক উত্তর: খ. কৃষ্ণ গহ্বর (Black hole)Physics 2nd Paper · জ্যোতির্বিজ্ঞান

অপশন

  1. করক্তিম দৈত্য (Red giant)✓ সঠিক উত্তর
  2. খকৃষ্ণ গহ্বর (Black hole)✓ সঠিক উত্তর
  3. গসুপারনোভা (Supernova)✓ সঠিক উত্তর
  4. ঘশ্বেতবামন (White dwarf)✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: খ. কৃষ্ণ গহ্বর (Black hole)

ব্যাখ্যা

নিউট্রন তারকা সংকুচিত হয়ে কৃষ্ণগহ্বর (Black hole) তৈরি হয়। $\\$ সূর্যের চেয়ে কম ভরের নক্ষত্রগুলোর ক্ষেত্রে: নক্ষত্র → রক্তিম দৈত্য → শ্বেত বামন $\\$ সূর্যের চেয়ে বেশি ভরের নক্ষত্রগুলোর ক্ষেত্রে: নক্ষত্র → সুপারনোভা → নিউট্রন তারকা → কৃষ্ণগহ্বর $\\$ সূর্যের চেয়ে কম ভরের নক্ষত্র জীবদ্দশায় হাইড্রোজেন, হিলিয়াম, এবং কার্বন জ্বালানি পোড়ায়। জ্বালানি শেষ হলে তারা ফুলে ফেঁপে রক্তিম দৈত্য তৈরি করে। তারপর ধীরে ধীরে বাহ্যিক স্তর হারিয়ে শ্বেত বামন নামক ঘন ক্ষুদ্র নক্ষত্রে পরিণত হয়। $\\$ সূর্যের চেয়ে বেশি ভরের নক্ষত্র জীবদ্দশায় অনেক বেশি জ্বালানি পোড়ায়। জ্বালানি শেষ হলে তারা বিস্ফোরিত হয়ে সুপারনোভা তৈরি করে। বিস্ফোরণের পর অবশিষ্টাংশ নিউট্রন তারকা তৈরি করে। নিউট্রন তারার ঘনত্ব অত্যধিক। যদি নিউট্রন তারার ভর 3 সৌর ভরের চেয়ে বেশি হয়, তাহলে মাধ্যাকর্ষণের টানে নিউট্রন তারা আরও সংকুচিত হয়ে কৃষ্ণগহ্বর তৈরি করে। কৃষ্ণগহ্বরের মাধ্যাকর্ষণ এতটাই তীব্র যে আলোও তার থেকে পালাতে পারে না।