সূত্র: Physics 1st Paper গতিবিদ্যাPhysics 1st Paperগতিবিদ্যাHSC একাডেমিকRB '2019
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
t সময় পরে x = 6t এবং $y=8t-5t^2$ হলে ঐ প্রাসের নিক্ষেপণ বেগ হবে –
✓সঠিক উত্তর: ক. $10 \mathrm{~ms}^{-1}$Physics 1st Paper · গতিবিদ্যা
অপশন
- ক$10 \mathrm{~ms}^{-1}$✓ সঠিক উত্তর
- খ$5 \mathrm{~ms}^{-1}$✓ সঠিক উত্তর
- গ$6 \mathrm{~ms}^{-1}$✓ সঠিক উত্তর
- ঘ$8 \mathrm{~ms}^{-1}$✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. $10 \mathrm{~ms}^{-1}$
ব্যাখ্যা
এখানে, $x\ ও\ y$ দ্বারা যথাক্রমে অনুভূমিক ও উল্লম্ব বরাবর তাৎক্ষণিক সরণ বুঝানো হয়েছে।
সময়ের সাপেক্ষে বস্তুর সরণের হার হলো বেগ।
সরণের রাশিকে সময়ের ( $t$ ) সাপেক্ষে ব্যবকলন করলে বেগ পাওয়া যায়।
অনুভূমিক বরাবর বেগ, $v_{x}=\dfrac{d x}{d t}=\dfrac{d}{d t}(6 t)=6$
উল্লম্ব বরাবর বেগ, $v_{y}=\dfrac{d y}{d t}=\dfrac{d}{d t}\left(8 t-5 t^{2}\right)=8-10 t$ যা সময়ের ফাংশন।
নিক্ষেপণ মুহূর্তে $t = 0$ হওয়ায় নিক্ষেপণ বেগের অনুভূমিক উপাংশ $=6 \mathrm{~m} \cdot \mathrm{s}^{-1}$ এবং উল্লম্ব উপাংশ $=8-10 \times 0=8 \mathrm{~ms}^{-1}$
নিক্ষেপণ বেগ, $v_{0}^{\prime}=\sqrt{v_{x_{0}}^{2}+v_{y_{0}}^{2}}=\sqrt{6^{2}+8^{2}}=10 \mathrm{~ms}^{-1}$