সূত্র: Biology 1st Paper নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদBiology 1st Paperনগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদHSC একাডেমিকJB '2023
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
চিত্রের অমরাবিন্যাস কোন ধরনের?
✓সঠিক উত্তর: খ. অক্ষীয়Biology 1st Paper · নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ
অপশন
- কশীর্ষক✓ সঠিক উত্তর
- খঅক্ষীয়✓ সঠিক উত্তর
- গমুক্তকেন্দ্রিক✓ সঠিক উত্তর
- ঘগাত্রীয়✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: খ. অক্ষীয়
ব্যাখ্যা
অমরা বিন্যাস: গর্ভাশয়ের অভ্যন্তরে অমরা বা ডিম্বক যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে তাকে অমরা বিন্যাস বলা হয়। অমরা বিন্যাস প্রধানত সাত প্রকার। যথা-
গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট:
১. মার্জিনাল (marginal) বা এক প্রান্তীয়: $\mathit {Pisum ~ sativum}$ (মটরশুঁটি), $\mathit {Lablab ~ purpureus}$ (শিম)।
২. বেসাল (basal) বা মূলীয়: $\mathit {Tridax ~ procumbens}$ (ত্রিধারা), $\mathit {Helianthus ~ annuuns}$ (সূর্যমুখী), $\mathit {Oryza ~ sativa}$ (ধান)। (উল্লেখ্য, $\text {Poaceae}$ গোত্রের সকল উদ্ভিদের অমরাবিন্যাস মূলীয় উদাহরণ: দুর্বাঘাস, লেমনঘাস, বাঁশ, গম, ভুট্টা, ইক্ষু, বার্লি ইত্যাদি)
৩. ফ্রি সেন্ট্রাল (free central) বা মুক্তমধ্য: তুত, $\mathit {Portulaca ~ oleracea}$ (নুনিয়াশাক).
৪. প্যারাইটাল (parietal) বা বহু প্রান্তীয়: $\mathit {Cucumis ~ sativus}$ (শসা), $\mathit {Legenaria ~ vulgaris }$ (লাউ), সরিষা।
গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট:
৫. সুপারফিশিয়্যাল (superficial) বা গাত্রীয়: $\mathit {Nymphaea ~ nouchali}$ (শাপলা), $\mathit {Nelumbo ~ nucifera}$ (পদ্ম), শালুক।
৬. অ্যাক্সাইল (axile) বা অক্ষীয়: $\mathit {Hibiscus ~ rosa-sinensis}$ (জবা), $\mathit { Abelmoschus ~ esculentus}$ (ঢেঁড়স), ধুতুরা ইত্যাদি। (উল্লেখ্য, $\text {Malvaceae}$ গোত্রের সকল উদ্ভিদের অমরাবিন্যাস অক্ষীয়। উদাহরণ: জবা, ঢেঁড়স, কার্পাস তুলা, কেনাফ-মেস্তাপাট, মেস্তাপাট, স্থলপদ্ম)
৭. এ্যাপিক্যাল (apical) বা শীর্ষক: $\mathit {Coriandrum ~ sativum}$ দিশা (ধনিয়া), $\mathit {Euphorbia ~ pulcherrima}$ (লাল পাতা)।
