সূত্র: Biology 1st Paper উদ্ভিদ প্রজননBiology 1st Paperউদ্ভিদ প্রজননভর্তি পরীক্ষাMedical '10-11
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
নিষেক ক্রিয়া ছাড়া কর্মক্ষম বীজ উৎপাদন প্রক্রিয়াকে যেটি বলা হয়$-$
✓সঠিক উত্তর: গ. অ্যাগ্যামোস্পার্মিBiology 1st Paper · উদ্ভিদ প্রজনন
অপশন
- কঅ্যাপোস্পোরি✓ সঠিক উত্তর
- খঅ্যাপোস্পার্মি✓ সঠিক উত্তর
- গঅ্যাগ্যামোস্পার্মি✓ সঠিক উত্তর
- ঘঅ্যাপোগ্যামি✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: গ. অ্যাগ্যামোস্পার্মি
ব্যাখ্যা
অপুংজনি (Parthenogenesis) ➞ যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পারথেনোজেনেসিস বা অপুংজনি বলে । হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পারথেনোকার্পি বলে । উদাহরণ $-$ লেবু, কমলালেবু প্রভৃতি
নিষেকক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যান্ড্রোজেনেসিস বলে ।
অ্যাপোস্পোরি (Apospory) ➞ ডিম্বকের যেকোনো দেহকোষ থেকে ডিপ্লয়েড ভ্রুণথলি সৃষ্টি হতে পারে । ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ভ্রুণথলির ডিপ্লয়েড ডিম্বাণুটি হতে নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোস্পোরি । অ্যাপোস্পোরি প্রক্রিয়ায় সৃষ্ট উদ্ভিদ ডিপ্লয়েড হয় এবং মাতৃ উদ্ভিদের সমগুণসম্পন্ন হয় । Hieracium উদ্ভিদে এরূপ হতে দেখা যায় ।
অ্যাডভেনটিটিভ এমব্রায়োনি (Adventitive embryony) ➞ ডিম্বকের ডিম্বক ত্বক বা নিউসেলাসের যেকোনো কোষ হতে ভ্রুণথলি গঠন ছাড়াই ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাডভেনটিটিভ এমব্রায়োনি ।
অ্যাপোগ্যামি (Apogamy) ➞ ডিম্বাণু ছাড়া ভ্রুণথলির অন্য যেকোনো কোষ থেকে ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোগ্যামি বলে । এক্ষেত্রে নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টি হয় । Allium এ এরূপ লক্ষ্য করা যায় ।