পরীক্ষাঙ্গন লোগো পরীক্ষাঙ্গন ফ্রি শুরু করো
সূত্র: Biology 1st Paper ব্রায়োফাইটা ও টেরিডোফাইটাBiology 1st Paperব্রায়োফাইটা ও টেরিডোফাইটাভর্তি পরীক্ষাMedical '11-12Dental '08-09

সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন

বিভিন্ন বর্গের উদ্ভিদের জন্য নিম্নের কোনটি সত্য নয়?

✓সঠিক উত্তর: গ. সমাঙ্গবর্গ উদ্ভিদের জীবনচক্রে ভ্রূণ উৎপন্ন হয়Biology 1st Paper · ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা

অপশন

  1. কমসবর্গীয় উদ্ভিদের দেহে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে✓ সঠিক উত্তর
  2. খছত্রাকের জন্য আলোক অপরিহার্য নয়✓ সঠিক উত্তর
  3. গসমাঙ্গবর্গ উদ্ভিদের জীবনচক্রে ভ্রূণ উৎপন্ন হয়✓ সঠিক উত্তর
  4. ঘযে সব সমাঙ্গবর্গীয় উদ্ভিদের দেহে সালোকসংশ্লেষণের বর্ণকণিকা আছে তারাই শৈবাল✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: গ. সমাঙ্গবর্গ উদ্ভিদের জীবনচক্রে ভ্রূণ উৎপন্ন হয়

ব্যাখ্যা

ব্রায়োফাইটার বৈশিষ্ট্য: (মস এবং মসের সাথে মিলসম্পন্ন উদ্ভিদসমূহ) ১। এরা বহুকোষী উদ্ভিদ। অপুষ্পক ও অবীজী। ২। এদের দেহ গ্যামিটোফাইট তথা হ্যাপ্লয়েড গ্যামিটোফাইট সর্বদাই স্বতন্ত্র ও স্বভোজী উদ্ভিদ। ৩। দেহ থ্যালয়েড অর্থাৎ দেহকে সত্যিকার মূল, কান্ড ও পাতায় বিভক্ত করা যায় না, তবে মস জাতীয় উদ্ভিদকে নরম কান্ড ও পাতার মতো অংশে চিহ্নিত করা যায়। ৪। এদের মূল নেই। মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড আছে। ৫। এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নেই। দেহ প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। ৬। এদের ভ্রূণ বহুকোষী। ৭। এদের জননাঙ্গ বহুকোষী এবং বন্ধ্যাকোষাবরণ দিয়ে আবৃত। ৮। যৌন জনন উগ্যামাস অর্থ্যাৎ বড় নিশ্চল স্ত্রী গ্যামিটের সাথে ক্ষুদ্র ও সচল পুং গ্যামিটের মিলন ঘটে। ৯। স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর পূর্ণ বা আংশিকভাবে নির্ভরশীল এবং সর্বদাই গ্যামিটোফাইটের সাথে যুক্ত থাকে। ১০। জীবনচক্রে গ্যামিটোফাইট প্রধান এবং স্পোরোফাইট গৌণ দশা। ১১। স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম ও পুং জননাঙ্গকে অ্যান্থেরিডিয়াম বলে। আর্কিগোনিয়াম ফ্লাক্স আকৃতির এবং অ্যান্থেরিডিয়াম গোলাকার, নাসপাতির ন্যায়, বেলনাকার বা গদাকার হয়। ১২। নিষেক প্রক্রিয়া পানির উপর নির্ভরশীল। ১৩। স্পোরোফাইট হোমোস্পোরাস অর্থাৎ একই ধরনের স্পোর উৎপন্ন করে।