সূত্র: Physics 1st Paper ভৌতজগত ও পরিমাপPhysics 1st Paperভৌতজগত ও পরিমাপHSC একাডেমিকDB '2019
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
বৃত্তাকার স্কেলের পূর্ণ ঘূর্ণন সংখ্যা $M$ বৃত্তাকার স্কেলের অতিরিক্ত ভাগ সংখ্যা $N$ এবং লঘিষ্ঠ গণন $L_c$ হলে স্ফেরোমিটারের সাহায্যে $h$ নির্ণয়ের সূত্র কোনটি?
✓সঠিক উত্তর: ঘ. $\rm{h}=\mathrm{M} \times$ পিচ $+\mathrm{N} \times \rm{L_{c}}$Physics 1st Paper · ভৌতজগত ও পরিমাপ
অপশন
- ক$\mathrm{h}=\mathrm{M}+\mathrm{L}_{\mathrm{c}}$✓ সঠিক উত্তর
- খ$\mathrm{h}=\mathrm{M} \times \mathrm{N}+\mathrm{L}_{\mathrm{c}}$✓ সঠিক উত্তর
- গ$\mathrm{h}=\mathrm{M} \times$ পিচ $+\mathrm{L}_{c}$✓ সঠিক উত্তর
- ঘ$\rm{h}=\mathrm{M} \times$ পিচ $+\mathrm{N} \times \rm{L_{c}}$✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ঘ. $\rm{h}=\mathrm{M} \times$ পিচ $+\mathrm{N} \times \rm{L_{c}}$
ব্যাখ্যা
বৃত্তাকার স্কেল পুরোপুরি একবার ঘুরালে যে দূরত্ব অতিক্রম করে তাকে পিচ বলে। পিচ সাধারণত $1mm$ হয়।
'পূর্ণ ঘূর্ণন সংখ্যা $(M) \times$ পিচ' দ্বারা রৈখিক স্কেল পাঠ বুঝায় । বৃত্তাকার বা সহকারী স্কেল ব্যবহার করা না হলে এটিই হতো নির্ণীত পাঠ।
$\rm{L_c}$ কে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বলে। বৃত্তাকার স্কেলের মাত্র একভাগ ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে, তাকে লঘিষ্ঠ গণন বলে।
লঘিষ্ঠ গণন $(L_c)$ কে বৃত্তাকার স্কেলের অতিরিক্ত ভাগ সংখ্যা দ্বারা গুণ করলে বৃত্তাকার স্কেলের পাঠের মান পাওয়া যায় ।
রৈখিক স্কেলের পাঠ ( $M \times$ পিচ) এবং বৃত্তাকার স্কেলের পাঠ $\left(\mathrm{N} \times \mathrm{L}_{c}\right)$ যোগ করলে মোট পাঠ তথা স্ফেরোমিটারের সাহায্যে নির্ণীত বক্রতলের উচ্চতা পাওয়া যায়।