পরীক্ষাঙ্গন লোগো পরীক্ষাঙ্গন ফ্রি শুরু করো
সূত্র: Biology 2nd Paper বর্জ্য নিষ্কাশনBiology 2nd Paperবর্জ্য নিষ্কাশনHSC একাডেমিকDiB '2017

সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন

বৃত্তের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? $i$. অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে ii. সমগ্র অংশটি ক্যাপসুল দ্বারা বেষ্টিত iii. বাম বৃক্ক ডান বৃক্কের চেয়ে কিছুটা উপরে অবস্থান করে নিচের কোনটি সঠিক?

✓সঠিক উত্তর: ঘ. $i$, ii ও iiiBiology 2nd Paper · বর্জ্য নিষ্কাশন

অপশন

  1. ক$i$ ও ii✓ সঠিক উত্তর
  2. খ$i$ ও iii✓ সঠিক উত্তর
  3. গii ও iii✓ সঠিক উত্তর
  4. ঘ$i$, ii ও iii✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ঘ. $i$, ii ও iii

ব্যাখ্যা

বৃক্কের বাইরে উত্তল ও ভেতরে অবতল। অবতল অংশের ভাঁজটিকে হাইলাম (hilum) বা হাইলাস (hilus) বলে। বৃক্কের হাইলাস অংশে ইউরেটার বা গবিনী যুক্ত থাকে। বৃক্কীয় শিরা ও ইউরেটার হাইলাস থেকে বৃক্কের মধ্য হতে বাইরে আসে এবং বৃক্কীয় ধমনি ও স্নায়ু বৃক্কে প্রবেশ করে। সমগ্র বৃক্ক ক্যাপসুল (capsule) নামক তন্তুময় যোজক টিস্যুর সুদৃঢ় আবরণে বেষ্টিত। বৃক্কের অগ্রপ্রান্তে অ্যাডরেনাল গ্রন্থি টুপির মতো আচ্ছাদন করে অবস্থান করে । বৃক্কের অন্তর্গঠন (Internal Structure of Kidney) লম্বচ্ছেদে দেখা যায়, প্রত্যেক বৃদ্ধ তিনটি অঞ্চলে বিভক্ত, যথা— বাইরের কর্টেক্স (cortex), মধ্যখানে অবস্থিত মেডুলা (medulla) এবং ভিতরে পেলভিস (pelvis)। পেলভিস হলো বৃক্কের অভ্যন্তরে বৃহৎ সংগ্রাহক স্থান, যা ইউরেটারের উপরের প্রসারিত অংশ থেকে গঠিত হয় এবং মেডুলার গঠনসমূহকে ইউরেটারের সাথে সংযুক্ত করে। কর্টেক্সের বহিঃস্থ দুই$-$তৃতীয়াংশকে সুপারফিসিয়াল কর্টেক্স (superficial cortex) এবং অন্তঃস্থ অংশকে জাক্সটা মেডুলারি কর্টেক্স (juxta medullary cortex) বলে। বৃক্কের কর্টেক্স অংশ প্রধানত মালপিজিয়ান করপাসল (mulpighian corpuscles) দ্বারা গঠিত। বৃক্কের মেডুলা অঞ্চলে অনুদৈর্ঘ্যভাবে ডোরাকাটা সাজানো ৮$-$১৮টি পিরামিডের মতো কোণাকার অঞ্চল আছে। এদের রেনাল পিরামিড (renal pyramid) বলে। বৃক্কের লম্বচ্ছেদে দৃশ্যমান গহ্বরকে রেনাল সাইনাস (renal sinus) বলা হয়। পিরামিডগুলোর গোড়া কর্টেক্সের দিকে এবং শীর্ষ কেন্দ্রের গহ্বর রেনাল সাইনাসের দিকে অবস্থিত। সাইনাসে গবিনীর পেলভিস অঞ্চল এবং বৃক্কীয় শিরা ও ধমনি থাকে। পিরামিডের শীর্ষগুলোকে প্যাপিলা বলে। প্রতিটি প্যাপিলার শীর্ষ বিভক্ত হয়ে ৮$-$১৪টি মাইনর ক্যালিক্সে (minor calyx) উন্মুক্ত থাকে। কয়েকটি মাইনর ক্যালিক্স একত্রে ২$-$৩টি মেজর ক্যালিক্সে ( major calyx) উন্মুক্ত হয়। কয়েকটি মেজর ক্যালিক্স মিলে গবিনীর পেলভিস (pelvis) অঞ্চল গঠন করে। বৃক্কে প্রবেশকারী রেনাল শিরা দেহের সবচেয়ে বড় শিরা। মূত্র মেজর ক্যালিক্স হয়ে রেনাল পেলভিস অতিক্রম করে ইউরেটারে বাহিত হয়। এদের প্রাচীরের সংকোচনশীল উপাদানের প্রভাবে মূত্র মূত্রথলির দিকে ধাবিত হয়ে থাকে ।