সূত্র: Production Management and Marketing 1st Paper উৎপাদনের মাত্রাProduction Management and Marketing 1st Paperউৎপাদনের মাত্রাHSC একাডেমিকCB '2021
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
রাজশাহীর 'হাসনাত ট্রেডিং' মাস্ক উৎপাদন ও বাজারজাতকারী একটি প্রতিষ্ঠান। ২০১৯$-$২০২০ সালে উক্ত প্রতিষ্ঠানে উৎপাদন ও ব্যয় সম্পর্কিত তথ্য নিম্নরূপ$-$
✓সঠিক উত্তর: ক. উৎপাদন মাত্রা কী?Production Management and Marketing 1st Paper · উৎপাদনের মাত্রা
অপশন
- কউৎপাদন মাত্রা কী?✓ সঠিক উত্তর
- খ"উৎপাদন মাত্রা বাড়লে মুনাফার পরিমাণ বাড়ে"$-$ ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
- গ'হাসনাত ট্রেডিং'$-$এর কাম্য উৎপাদন মাত্রা কত? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
- ঘউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ৪৫,০০০ একক মাস্ক উৎপাদনের সিদ্ধান্তটি কি যৌক্তিক? উৎপাদন মাত্রার ধরন উল্লেখ করে বিশ্লেষণ করো।✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. উৎপাদন মাত্রা কী?
ব্যাখ্যা
$\boxed{\mathbf{~ক~}}$
একটি প্রতিষ্ঠানে সব সুযোগ-সুবিধা ব্যবহার করে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায় তার পরিমাপকে উৎপাদনের মাত্রা বলে।
$\\$
$\boxed{\mathbf{~খ~}}$
উৎপাদন মাত্রা বাড়লে বিক্রি ও মুনাফার পরিমাণ বাড়ে। উৎপাদন মাত্রা বাড়ানোর অর্থ হলো একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে আগের থেকে বেশি উৎপাদন করা। এতে অপচয় রোধ হয়ে একক প্রতি উৎপাদন ব্যয় কমে যায়। ফলে আগের তুলনায় মুনাফার পরিমাণ বাড়ে। তাছাড়া কম মূল্যে পণ্য সরবরাহ করতে পারলে পণ্যের চাহিদা ও বিক্রি বাড়ে। এতে স্বাভাবিকভাবেই মুনাফার পরিমাণ বাড়ে।
$\\$
$\boxed{\mathbf{~গ~}}$
'হাসনাত ট্রেডিং'-এর কাম্য উৎপাদন মাত্রা হলো ৪০,০০০ একক। যে পরিমাণ পণ্য উৎপাদনে একক প্রতি উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয় তাই কাম্য উৎপাদন, মাত্রা। এ মাত্রায় সর্বনিম্ন ব্যয়ে সর্বেচ্চ পণ্য উৎপাদন সম্ভব হয়। এ মাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক।
'হাসনাত ট্রেডিং'-এর ৩০,০০০ মাস্ক উৎপাদনে একক প্রতি, উৎপাদন ব্যয় হয় ৪০ টাকা। কিন্তু ৪০,০০০ মাস্ক উৎপাদনে এ ব্যয় কমে দাঁড়ায় ৩০ টাকা। ৪০,০০০ এর বেশি উৎপাদন করলে একক প্রতি উৎপাদন ব্যয় আবার বেড়ে যায়। অর্থাৎ, ৪০,০০০ একক উৎপাদনেই গড় ব্যয় সর্বনিম্ন হয় যা কাম্য উৎপাদন মাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, রাজশাহীর 'হাসনাত ট্রেডিং'-এর কাম্য উৎপাদন মাত্রা হলো ৪০,০০০ মাস্ক।
$\\$
$\boxed{\mathbf{~ঘ~}}$
হাসনাত ট্রেডিং-এর অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় ৪৫,০০০ একক
মাস্ক উৎপাদনের সিদ্ধান্তটি অযৌক্তিক। কাম্য উৎপাদন মাত্রার পরের স্তর হলো অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। এ মাত্রায় উৎপাদনের পরিমাণ বাড়ালে একক প্রতি উৎপাদন ব্যয়ও বাড়ে। তাই এ মাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য অলাভজনক।
হাসনাত ট্রেডিং-এর ৩০,০০০ মাস্ক উৎপাদনে এর গড় ব্যয় ছিল ৪০ টাকা। কিন্তু উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ৪০,০০০ করায় গড় ব্যয় ৩০ টাকায় নেমে এসেছে। এটি প্রতিষ্ঠানটির কাম্য উৎপাদন মাত্রা। উৎপাদন বাড়িয়ে ৪৫,০০০ একক করলে গড় ব্যয় বেড়ে ৩৫ টাকা হয়। তাই ৪৫,০০০ একক হলো প্রতিষ্ঠানটির অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় পণ্য উৎপাদন করা কখনও গ্রহণযোগ্য না। হাসনাত ট্রেডিং-এ মাত্রায় উৎপাদন করলে প্রতিষ্ঠানটির গড় ব্যয় বেড়ে যাবে। ফলে প্রতিষ্ঠানটির মুনাফা কমে যেতে পারে। এতে বিক্রয়মূল্য বাড়াতে হতে পারে। ফলে প্রতিষ্ঠানটি বাজারে কম দামে পণ্য বিক্রি করার প্রতিযোগিতামূলক সুবিধা থেকে বঞ্চিত হবে। আর দাম বাড়লে ক্রেতারাও প্রতিষ্ঠানটির মাস্ক কেনায়, বিমুখ হতে পারে। প্রতিষ্ঠানটি ক্রেতা হারাতে পারে। এতে নতুন ক্রেতা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কমবে। ফলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি যেমন-ব্যবসায় গুটিয়ে ফেলা বা বড় ধরনের লোকসানের মুখোমুখি হতে পারে। তাই বলা যায়, হাসনাত ট্রেডিং-এর সিদ্ধান্তটি অযৌক্তিক।
