সূত্র: Biology 1st Paper শৈবাল ও ছত্রাকBiology 1st Paperশৈবাল ও ছত্রাকHSC একাডেমিকDiB '2019
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
✓সঠিক উত্তর: ঘ. কোষ প্রাচীর কাইটিন নির্মিতBiology 1st Paper · শৈবাল ও ছত্রাক
অপশন
- কআলোর উপর নির্ভরশীল✓ সঠিক উত্তর
- খজননাঙ্গ বহুকোষী✓ সঠিক উত্তর
- গপরিবহন টিস্যু আছে✓ সঠিক উত্তর
- ঘকোষ প্রাচীর কাইটিন নির্মিত✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ঘ. কোষ প্রাচীর কাইটিন নির্মিত
ব্যাখ্যা
ছত্রাকের বৈশিষ্ট্য:
১। ছত্রাক ক্লোরোফিলবিহীন, অসবুজ, সালোকসংশ্লেষণে অক্ষম, অপুষ্পক উদ্ভিদ ।
২। এরা মৃতজীবী (saprophytic), পরজীবী (parasitic) বা মিথোজীবী হিসেবে বাস করে ।
৩। এরা সুকেন্দ্রিক অর্থাৎ এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও বিভিন্ন অঙ্গাণু বিদ্যমান ।
৪। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন (এক প্রকার জটিল পলিস্যাকারাইড) নির্মিত।
৫। ছত্রাকের সঞ্চিত খাদ্য প্রধানত গ্লাইকোজেন (glycogen), তৈলবিন্দু, কখনো কখনো কিছু পরিমাণ ভলিউটিন ও চর্বি থাকতে পারে।
৬। ছত্রাকদেহে ভাস্কুলার টিস্যু নেই।
৭। ছত্রাকের জননাঙ্গ এককোষী (unicellulary
৮.। স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না ।
৯। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার হয়।
১০। জাইগোট$-$এ মায়োসিস বিভাজন ঘটে, তাই থ্যালাস হ্যাপ্লয়েড ($n$)।
১১। অধিকাংশ ছত্রাক সদস্যই শোষণ প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে।
১২। এদের রয়েছে তীব্র অভিযোজন ক্ষমতা (কতক 5°$C$ নিম্নতাপমাত্রায় এবং কতক 50°$C$ এর ওপর তাপমাত্রায় জন্মাতে পারে)।
১৩ । ছত্রাক থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ।
১৪। এককোষী ছাড়া প্রায় সব ছত্রাকের দেহ হাইফি দ্বারা গঠিত।