পরীক্ষাঙ্গন লোগো পরীক্ষাঙ্গন ফ্রি শুরু করো
সূত্র: Production Management and Marketing 1st Paper উৎপাদনের মাত্রাProduction Management and Marketing 1st Paperউৎপাদনের মাত্রাHSC একাডেমিকDiB '2021

সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন

জনাব তপন ৮০ লক্ষ টাকা বিনিয়োগ করে ৯৯ জন কর্মী নিয়ে সাভারে 'বেবি চয়েজ' নামে একটি বাচ্চাদের পোশাক তৈরির কারখানা স্থাপন করেন। শুরুতে ব্যবসায় ভালো না হলেও নতুন নতুন অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হন। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি উৎপাদন বাড়ানোর জন্য অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আরও ২৫ জন শ্রমিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

✓সঠিক উত্তর: ক. উৎপাদন মাত্রা কী?Production Management and Marketing 1st Paper · উৎপাদনের মাত্রা

অপশন

  1. কউৎপাদন মাত্রা কী?✓ সঠিক উত্তর
  2. খ"কাম্য মাত্রায় উৎপাদন করা একটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক"$-$ ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
  3. গজনাব তপনের প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
  4. ঘজনাব তপনের গৃহীত সিদ্ধান্তটির যথার্থতা মূল্যায়ন করো।✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. উৎপাদন মাত্রা কী?

ব্যাখ্যা

$\boxed{\mathbf{~ক~}}$ একটি প্রতিষ্ঠানে সব সুযোগ-সুবিধা ব্যবহার করে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায় তার পরিমাপকে উৎপাদনের মাত্রা বলে। $\\$ $\boxed{\mathbf{~খ~}}$ কাম্য উৎপাদন মাত্রা বলতে উৎপাদনের সেই স্তরকে বোঝায়, যেখানে মোট মুনাফা সর্বোচ্চ হয় বা একক প্রতি গড় উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়। কাম্য উৎপাদন মাত্রায় প্রতিষ্ঠানের সব উপকরণের সদ্ব্যবহার করা হয়। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ে। এতে উৎপাদন ব্যয় কমে ও মুনাফা সর্বোচ্চ হয়। তাই কাম্য উৎপাদন মাত্রা প্রতিষ্ঠানের জন্য লাভজনক। $\\$ $\boxed{\mathbf{~গ~}}$ জনাব তপন-এর প্রতিষ্ঠানটি উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভূমি, কারখানা এবং অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ কোটি থেকে ১৫ কোটি টাকা হয় তা-ই ক্ষুদ্র প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানে শ্রমিক সংখ্যা ২৬ থেকে ১০০ জনের মধ্যে থাকে। জনাব তপন সাভারে 'বেবি চয়েজ' নামে বাচ্চাদের পোশাক তৈরির কারখানা স্থাপন করেন। এটি একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। এখানে তিনি ৮০ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং ৯৯ জন শ্রমিক নিয়োগ দেন। এখানে নিয়োজিত কর্মী সংখ্যা ২৬-১০০ জনের মধ্যে। যা শিল্পনীতি ২০২২-এ বর্ণিত ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। সুতরাং, শ্রমিক সংখ্যা বিবেচনায় জনাব তপনের 'বেবি চয়েজ' হলো ক্ষুদ্র এন্টারপ্রাইজ। $\\$ $\boxed{\mathbf{~ঘ~}}$ জনাব তপনের ব্যবসায়টি ক্ষুদ্র থেকে মাঝারি শিল্পে রূপান্তরের সিদ্ধান্তটি যৌক্তিক। উৎপাদনধর্মী মাঝারি শিল্পে জমি'ও কারখানা ভবন ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১৫ কোটি থেকে ৫০ কোটি টাকা হয়। এসব প্রতিষ্ঠানে ১২১ থেকে ৩০০ জন শ্রমিক নিয়োজিত থাকে। প্রাথমিক পর্যায়ে জনাব তপনের ব্যবসায়ে মূলধন ছিল ৮০ লক্ষ টাকা ও শ্রমিক সংখ্যা ৯৯ জন। ব্যবসায়ে দক্ষ সংগঠকের ভূমিকা পালন করায় তার প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের চাহিদা বেড়েছে। তাই তিনি অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা যেমন-মূলধন সংগ্রহ, জমি অধিগ্রহণ, কারখানা প্রসার প্রভৃতি গ্রহণপূর্বক আরও ২৫ জন শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নেন। এতে তার শ্রমিক সংখ্যা হবে ১২৪ জন। ফলে প্রতিষ্ঠানটি মাঝারি এন্টারপ্রাইজে রূপান্তরিত হবে। 'বেবি চয়েজ' প্রতিষ্ঠানের উৎপাদিত পোশাকের চাহিদা বাড়ছে। ছোট উৎপাদন ব্যবস্থায় আরও বেশি উৎপাদন সম্ভব না। এজন্য দরকার নতুন যন্ত্রপাতি, আরও শ্রমিক। তাই প্রতিষ্ঠানটিকে ক্ষুদ্র থেকে মাঝারি এন্টারপ্রাইজে রূপান্তর জরুরি। তাছাড়া ক্ষুদ্র এন্টারপ্রাইজে কাম্য মাত্রা অর্জনের সুযোগ কম। কিন্তু মাঝারি এন্টারপ্রাইজে রূপান্তর করায় প্রতিষ্ঠানটি বৃহৎ পরিমাণে উৎপাদনের মাধ্যমে কাম্য উৎপাদন মাত্রা অর্জনে সক্ষম হতে পারে। তাই বলা যায়, জনাব তপনের ব্যবসায়টি মাঝারি শিল্পে পরিবর্তন করার সিদ্ধান্তটি যথাযথ ও সময়োপযোগী।