সূত্র: Production Management and Marketing 1st Paper উৎপাদন ক্ষমতাProduction Management and Marketing 1st Paperউৎপাদন ক্ষমতাHSC একাডেমিকSB '2019RB '2019
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
জনাব মাসুদ খান 'খান টিম্বার' নামে একটি আসবাবপত্র তৈরির কারখানা স্থাপন করেন। তিনি উৎপাদনের সব উপকরণ যথাযথভাবে ব্যবহার করে বিগত কয়েক বছর সর্বোচ্চ পরিমাণ আসবাবপত্র তৈরি করছেন। সম্প্রতি অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে আসবাবপত্র তৈরি ও বিপণন করায় ক্রেতারা ঐ সব প্রতিষ্ঠানের আসবাবপত্র কিনতে বেশি আগ্রহী। এ কারণে জনাব মাসুদ দিন দিন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
✓সঠিক উত্তর: ক. উৎপাদন ক্ষমতা কী?Production Management and Marketing 1st Paper · উৎপাদন ক্ষমতা
অপশন
- কউৎপাদন ক্ষমতা কী?✓ সঠিক উত্তর
- খকার্যকর উৎপাদন ক্ষমতা কীভাবে নির্ণয় করা যায়? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
- গউদ্দীপকের খান টিম্বার কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
- ঘউদ্দীপকের খান 'টিম্বার$-$এর উৎপাদন ও চাহিদা কমার জন্য যে উৎপাদন ক্ষমতা দায়ী, তা উল্লেখসহ তোমার মতামত বিশ্লেষণ করো।✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. উৎপাদন ক্ষমতা কী?
ব্যাখ্যা
$\boxed{\mathbf{~ক~}}$
উৎপাদন ক্ষমতা হলো কোনো নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদনের সামর্থ্য।
$\\$
$\boxed{\mathbf{~খ~}}$
কোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়ে তার সব সুযোগ-সুবিধা ব্যবহার করে মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাকে কার্যকর উৎপাদন ক্ষমতা বলে। কার্যকর উৎপাদন ক্ষমতা অনুসারে স্বাভাবিক অবস্থায় সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করার চেষ্টা করা হয়। অতিরিক্ত উৎপাদনের ফলে উৎপাদন ব্যয় যাতে না বাড়ে সেদিকে খেয়াল রেখে কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় করা হয়।
$\\$
$\boxed{\mathbf{~গ~}}$
খান টিম্বার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত। স্বাভাবিক অবস্থায় প্রতিষ্ঠানের সব সুযোগ-সুবিধা ব্যবহার করে সর্বোচ্চ - যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায়, তাই হলো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। দীর্ঘমেয়াদে এ উৎপাদন ক্ষমতা ব্যবহার করা উচিত না। জনাব মাসুদ খানের 'খান টিম্বার' নামে একটি আসবাবপত্র তৈরির কারখানা আছে। তিনি উৎপাদনের সব উপকরণ. যথাযথভাবে ব্যবহার করে বিগত কয়েক বছর ধরে সর্বোচ্চ পরিমাণ আসবাবপত্র তৈরি করছেন। অর্থাৎ, খান টিম্বারে বিদ্যমান সব সুযোগ-সুবিধা যেমন: শ্রমিক-কর্মী, দীর্ঘক্ষণ-কাজ করানো, মেশিনের সর্বোচ্চ ব্যবহার প্রভৃতি ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ পণ্য উৎপাদন করেন। এ ব্যবস্থাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে। তাই বলা যায়, খান টিম্বার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত।
$\\$
$\boxed{\mathbf{~ঘ~}}$
খান টিম্বার-এর উৎপাদন ও চাহিদা কমার জন্য সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাই দায়ী বলে আমি মনে করি।
স্বাভাবিক অবস্থায় সব সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তা-ই এর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সবসময় এ উৎপাদন ক্ষমতা ব্যবহার প্রতিষ্ঠানের জন্য ঝুঁকিপূর্ণ। কেননা, এতে প্রতিষ্ঠানের যন্ত্রপাতির সক্ষমতা কমে যেতে পারে। জনাব মাসুদ খান তার খান টিম্বার-এ দীর্ঘদিন ধরে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে আসছেন। সম্প্রতি অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে আসবাবপত্র উৎপাদন ও বিপণন শুরু করে। তাই ক্রেতারা ঐ সব প্রতিষ্ঠানের পণ্য কিনতে বেশি আগ্রহী। এ কারণে তার পণ্যের চাহিদা ও উৎপাদন কমছে।
দীর্ঘদিন ধরে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করায় খান টিম্বার-এর যন্ত্রপাতির সক্ষমতা কমছে। এতে উৎপাদনও কমছে। আর প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে। খান টিম্বার-এর উৎপাদন কমে যাওয়ায় এটি ক্রেতাদের চাহিদানুযায়ী পণ্য সরবরাহে ব্যর্থ হচ্ছে। ফলে ক্রেতারা অন্য প্রতিষ্ঠানগুলোর দিকে ঝুঁকছে। তাই খান টিম্বার-এর বিক্রি কমছে। সুতরাং, খান টিম্বার-এর উৎপাদন ও চাহিদা কমে আর্থিক ক্ষতি সৃষ্টি হওয়ার কারণ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার দীর্ঘদিন ব্যবহার।