সূত্র: Production Management and Marketing 1st Paper ব্যবসায়ের অবস্থানProduction Management and Marketing 1st Paperব্যবসায়ের অবস্থানHSC একাডেমিকChB '2019
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
জনাব হেলাল পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানির লক্ষ্যে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে একটি ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন। অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে বেশি সুযোগ$-$সুবিধা থাকায় জনাব হেলালের পক্ষে বিদেশে পণ্য রপ্তানি করা সহজ হয়। দীর্ঘদিন এভাবে ব্যবসায়িক কাজ সম্পাদনের ফলে তার ব্যবসায়ে সফলতা আসে। বর্তমানে তিনি ব্যবসায়টি সম্প্রসারণের কথা ভাবছেন।
✓সঠিক উত্তর: ক. ব্যবসায় অবস্থান কী?Production Management and Marketing 1st Paper · ব্যবসায়ের অবস্থান
অপশন
- কব্যবসায় অবস্থান কী?✓ সঠিক উত্তর
- খশিল্প এলাকা বলতে কী বোঝায়?✓ সঠিক উত্তর
- গজনাব হেলাল ব্যবসায়ের অবস্থান নির্বাচনের ক্ষেত্রে কোন প্রভাব বিস্তারকারী উপাদানকে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
- ঘ"জনাব হেলালের ব্যবসায় সফলতার প্রধান প্রভাবক হলো সঠিক অবস্থান নির্বাচন"$-$ যুক্তিসহ ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. ব্যবসায় অবস্থান কী?
ব্যাখ্যা
$\boxed{\mathbf{~ক~}}$
যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।
$\\$
$\boxed{\mathbf{~খ~}}$
নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে বিভিন্ন ধরনের, শিল্প-কারখানা একটি নির্দিষ্ট এলাকায় গড়ে তোলার উদ্দেশ্যে যে এলাকা তৈরি করা হয় তাকে শিল্প এলাকা বলে।
শিল্প এলাকা গড়ে তোলার পরিকল্পনা সাধারণত সরকার থেকে গৃহীত হয়ে থাকে। এজন্য সরকার প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার ব্যবস্থা করে থাকে। পাশাপাশি বিদ্যুৎ জ্বালানি সুবিধা, কর সুবিধা ইত্যাদি দেওয়া হয়। আমাদের দেশে বিসিক শিল্পনগরী এর একটি উৎকৃষ্ট উদাহরণ।
$\\$
$\boxed{\mathbf{~গ~}}$
জনাব হেলাল ব্যবসায় অবস্থান নির্বাচনের ক্ষেত্রে কাঁচামালের সহজপ্রাপ্যতা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উপাদানকে গুরুত্ব দিয়েছেন। যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয়, তাকে ব্যবসায়ের অবস্থান বলে। শিল্পের প্রধান উপকরণ হলো কাঁচামাল। এর অভাবে গেলে ধারাবাহিকভাবে উৎপাদন কাজ পরিচালনা করা সম্ভব না। আর উৎপাদিত, পণ্য সহজে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে উন্নত পরিবহন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ।
জনাব হেলাল পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করতে চান। এ লক্ষ্যে তিনি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল-এ একটি ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন। অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে বেশকিছু সুযোগ-সুবিধা পাওয়া যায়। যেমন: কাঁচামালের সহজপ্রাপ্যতা, শ্রমিকের সহজলভ্যতা, পরিবহন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা, বাজারের নৈকট্য, পানি ও জ্বালানি সরবরাহ প্রভৃতি। জনাব হেলাল এ অঞ্চলে তার ফ্যাক্টরি স্থাপন করায় সহজেই তার প্রয়োজনীয় কাঁচামাল উন্নত পরিবহনের মাধ্যমে আনতে পারেন। আবার তার উৎপাদিত পণ্য সহজেই পরিবহন ব্যবস্থা ব্যবহার করে বিদেশে রপ্তানি করতে পারেন। তাই বলা যায়, জনাব হেলাল ব্যবসায় স্থাপনের ক্ষেত্রে কাঁচামালের সহজপ্রাপ্যতা। ও অবকাঠামোগত উপাদানকে গুরুত্ব দিয়েছেন।
$\\$
$\boxed{\mathbf{~ঘ~}}$
"জনাব হেলালের ব্যবসায় সফলতার প্রধান প্রভাবক হলো সঠিক অবস্থান নির্বাচন"-উক্তিটি যুক্তিযুক্ত।
ব্যবসায়ের সাফল্য 'ব্যবসায়ের অবস্থান নির্বাচনের ওপর অনেকাংশে নির্ভর করে। তাই ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করার আগে যথাযোগ্য স্থান নির্বাচন করা প্রয়োজন। এক্ষেত্রে ব্যবসায়ের প্রকৃতি বিবেচনা করে অবস্থান নির্ধারণ করতে হয়।
জনাব হেলাল একজন পাটজাত দ্রব্য রপ্তানিকারক। উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যে তিনি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে-এ ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন। অন্যান্য অঞ্চলের তুলনায় এ অঞ্চলে বেশ কিছু সুযোগ- সুবিধা আছে। এ কারণে তার পক্ষে বিদেশে পণ্য রপ্তানি করা সহজ হয়। বর্তমানে তিনি ব্যবসায়টি সম্প্রসারণের কথা ভাবছেন।
জনাব হেলাল শিল্প এলাকায় তার ব্যবসায়টি স্থাপন করেন। এ কারণে তিনি তার ব্যবসায়ে অবকাঠামোগত সুবিধা, কাঁচামাল ও উন্নত পরিবহনসহ বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। আর এসব এলাকায় পণ্য রপ্তানির ক্ষেত্রে সরকার থেকেও বিভিন্ন সুবিধা ও ভর্তুকি দেওয়া হয়ে থাকে। আর উন্নত পরিবহন ব্যবহার করে জনাব হেলাল পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ পাচ্ছেন। আর এ সবকিছু সম্ভব হয়েছে 'ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল' থেকে পাওয়া সুবিধাকে কাজে লাগিয়ে। তাই বলা যায়, "জনাব হেলালের ব্যবসায় সফলতার প্রধান - প্রভাবক হলো সঠিক অবস্থান নির্বাচন"-উক্তিটি অত্যন্ত যৌক্তিক।