পরীক্ষাঙ্গন লোগো পরীক্ষাঙ্গন ফ্রি শুরু করো
সূত্র: Biology 1st Paper শৈবাল ও ছত্রাকBiology 1st Paperশৈবাল ও ছত্রাকHSC একাডেমিকDiB '2019

সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন

ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য কোনটি?

✓সঠিক উত্তর: ঘ. কোষ প্রাচীর কাইটিন নির্মিতBiology 1st Paper · শৈবাল ও ছত্রাক

অপশন

  1. কআলোর উপর নির্ভরশীল✓ সঠিক উত্তর
  2. খজননাঙ্গ বহুকোষী✓ সঠিক উত্তর
  3. গপরিবহন টিস্যু আছে✓ সঠিক উত্তর
  4. ঘকোষ প্রাচীর কাইটিন নির্মিত✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ঘ. কোষ প্রাচীর কাইটিন নির্মিত

ব্যাখ্যা

ছত্রাকের বৈশিষ্ট্য: ১। ছত্রাক ক্লোরোফিলবিহীন, অসবুজ, সালোকসংশ্লেষণে অক্ষম, অপুষ্পক উদ্ভিদ । ২। এরা মৃতজীবী (saprophytic), পরজীবী (parasitic) বা মিথোজীবী হিসেবে বাস করে । ৩। এরা সুকেন্দ্রিক অর্থাৎ এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও বিভিন্ন অঙ্গাণু বিদ্যমান । ৪। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন (এক প্রকার জটিল পলিস্যাকারাইড) নির্মিত। ৫। ছত্রাকের সঞ্চিত খাদ্য প্রধানত গ্লাইকোজেন (glycogen), তৈলবিন্দু, কখনো কখনো কিছু পরিমাণ ভলিউটিন ও চর্বি থাকতে পারে। ৬। ছত্রাকদেহে ভাস্কুলার টিস্যু নেই। ৭। ছত্রাকের জননাঙ্গ এককোষী (unicellulary ৮.। স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না । ৯। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার হয়। ১০। জাইগোট$-$এ মায়োসিস বিভাজন ঘটে, তাই থ্যালাস হ্যাপ্লয়েড ($n$)। ১১। অধিকাংশ ছত্রাক সদস্যই শোষণ প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। ১২। এদের রয়েছে তীব্র অভিযোজন ক্ষমতা (কতক 5°$C$ নিম্নতাপমাত্রায় এবং কতক 50°$C$ এর ওপর তাপমাত্রায় জন্মাতে পারে)। ১৩ । ছত্রাক থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ। ১৪। এককোষী ছাড়া প্রায় সব ছত্রাকের দেহ হাইফি দ্বারা গঠিত।