পরীক্ষাঙ্গন লোগো পরীক্ষাঙ্গন ফ্রি শুরু করো
সূত্র: Production Management and Marketing 1st Paper উৎপাদন ক্ষমতাProduction Management and Marketing 1st Paperউৎপাদন ক্ষমতাHSC একাডেমিকCB '2019

সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন

জনাব আলম উৎপাদনের সব উপকরণ ও অন্যান্য সুযোগ$-$ সুবিধা ব্যবহার করে উৎপাদন বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু ব্যয় বেড়ে যাওয়ায় দীর্ঘমেয়াদে সর্বোচ্চ উৎপাদন সম্ভব হচ্ছে না। তাই আলম সাহেব এমন উৎপাদন ক্ষমতা প্রয়োগের চিন্তা$-$ভাবনা করছেন, যেন সর্বনিম্ন ব্যয়ে। সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা সম্ভব হয়।

✓সঠিক উত্তর: ক. প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কী?Production Management and Marketing 1st Paper · উৎপাদন ক্ষমতা

অপশন

  1. কপ্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কী?✓ সঠিক উত্তর
  2. খপ্রকৃত উৎপাদন ক্ষমতা কীভাবে নির্ণয় করা যায়? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
  3. গউদ্দীপকে জনাব আলম উৎপাদন বাড়ানোর জন্য কোন ধরনের উৎপাদন ক্ষমতা প্রয়োগ করেন? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
  4. ঘজনাব আলমের নতুন উৎপাদন ক্ষমতার নাম উল্লেখপূর্বক এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কী?

ব্যাখ্যা

$\boxed{\mathbf{~ক~}}$ কলকব্জা বা যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতার আলোকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ধারণ করাই হলো প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। $\\$ $\boxed{\mathbf{~খ~}}$ স্বাভাবিকভাবে একটি উৎপাদন প্রক্রিয়া থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা তৈরি করা যায়, তা-ই হলো প্রকৃত উৎপাদন ক্ষমতা। যন্ত্রপাতির গায়ে যে পরিমাণ উৎপাদন ক্ষমতা লেখা থাকে, বিভিন্ন প্রতিকূলতার কারণে সে পরিমাণ উৎপাদন করা সম্ভব হয় না। পণ্যের বাজার পরিবর্তন, যন্ত্রপাতির বয়স বেড়ে যাওয়া প্রভৃতি কারণে প্রকৃত উৎপাদন কমে যায়। ফলে একটি প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদনকে প্রকৃত উৎপাদন ক্ষমতা হিসেবে বিবেচনা করা হয়। এভাবেই প্রকৃত উৎপাদন ক্ষমতা নির্ণয় করা হয়। $\\$ $\boxed{\mathbf{~গ~}}$ জনাব আলম উৎপাদন বাড়ানোর জন্য সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রয়োগ করেন। স্বাভাবিক অবস্থায় প্রতিষ্ঠানের সব সুযোগ-সুবিধা ব্যবহার করে সবচেয়ে বেশি যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায়, তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে। দীর্ঘমেয়াদে এ উৎপাদন ক্ষমতার ব্যবহার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। জনাব আলম উৎপাদনের সব উপকরণ ও সুযোগ-সুবিধা ব্যবহার করে উৎপাদন বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু ব্যয় বেড়ে যাওয়ায় দীর্ঘমেয়াদে সর্বোচ্চ উৎপাদন সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে উল্লেখ্য, সব উপকরণ ও সুযোগ-সুবিধার ব্যবহার করে পণ্য উৎপাদনের চেষ্টা শুধু সর্বোচ্চ উৎপাদনের ক্ষেত্রে করা হয়। তাছাড়া, জনাব আলম কোনো সুযোগ- সুবিধা ও মেশিন অব্যবহৃত রাখেন নি। আবার, এর ফলে তার ব্যয় বেড়ে গিয়েছে। এগুলো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহারের বৈশিষ্ট্য। তাই বলা যায়, জনাব আলম সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে উৎপাদন বাড়ানোর চেষ্টা করেন। $\\$ $\boxed{\mathbf{~ঘ~}}$ জনাব আলম কার্যকর উৎপাদন ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন, যা যৌক্তিক। একটি উৎপাদন ব্যবস্থা একটি নির্দিষ্ট সময়ে তার সব সুযোগ-সুবিধা ব্যবহার করে মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, তাকে কার্যকর উৎপাদন ক্ষমতা বলে। এখানে ব্যয় কমানোর বিষয়টি প্রত্যক্ষভাবে জড়িত। জনাব আলম উৎপাদনের সব উপকরণ ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্যবহার করে উৎপাদন বাড়ানোর চেষ্টা করেন। অর্থাৎ তিনি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রয়োগ করেন। কিন্তু এতে ব্যয় বেড়ে যায়। তাই তিনি এমন উৎপাদন ক্ষমতা প্রয়োগের চিন্তা-ভাবনা করছেন, যাতে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পণ্য উৎপাদন করা সম্ভব হয়। জনাব আলম ব্যয় কমানোর মাধ্যমে কার্যকর উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে চাচ্ছেন। তার এ উৎপাদন ক্ষমতার ব্যবহার সময়োপযোগী। কারণ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণে তার ব্যয় বেড়ে গিয়েছিল। এমতাবস্থায় এ কার্যকর উৎপাদন ক্ষমতার মাধ্যমে তিনি. পণ্য উৎপাদন খরচ কমিয়ে আনতে পারবেন। ফলে তিনি দীর্ঘমেয়াদে এই ব্যয় কমিয়ে, সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করতে পারবেন। তাই বলা যায়, জনাব আলমের সিদ্ধান্তটি যৌক্তিক।