সূত্র: Production Management and Marketing 1st Paper উৎপাদন ক্ষমতাProduction Management and Marketing 1st Paperউৎপাদন ক্ষমতাHSC একাডেমিকDiB '2019
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
নিচে দুটি প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত কিছু তথ্য দেওয়া হলো:
✓সঠিক উত্তর: ক. প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কী?Production Management and Marketing 1st Paper · উৎপাদন ক্ষমতা
অপশন
- কপ্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কী?✓ সঠিক উত্তর
- খ"উৎপাদন ক্ষমতা হলো উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ"$-$ ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
- গসান প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার কত? নির্ণয় করো।✓ সঠিক উত্তর
- ঘসর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারের ভিত্তিতে কোন প্রতিষ্ঠানটি সাফল্য অর্জনে সহায়ক? মূল্যায়ন করো।✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কী?
ব্যাখ্যা
$\boxed{\mathbf{~ক~}}$
কলকজা বা যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতার আলোকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ধারণ করাই হলো প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা।
$\\$
$\boxed{\mathbf{~খ~}}$
উৎপাদন ক্ষমতা হলো কোনো নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের সামর্থ্য।
স্বাভাবিক অবস্থায় নির্দিষ্ট সুযোগ-সুবিধা ব্যবহার করে কোনো উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায় তাই হলো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। যেমন: কোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময় (সাধারণ ১ বছর) ২ লক্ষ ইউনিট পণ্য উৎপাদন করতে সক্ষম হলে, ঐ প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ হবে ২ লক্ষ ইউনিট। তাই বলা যায়, উৎপাদন ক্ষমতা উৎপাদনের সর্বোচ্চ পরিমাণের মাধ্যমে নির্ধারিত হয়।
$\\$
$\boxed{\mathbf{~গ~}}$
স্বাভাবিক পরিস্থিতিতে কোনো প্রতিষ্ঠান মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে, তাকে কার্যকর উৎপাদন ক্ষমতা বলে।
কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের গড় উৎপাদনকে সিস্টেম দক্ষতা বা কার্যকর উৎপাদন ক্ষমতার পরিমাণ দিয়ে ভাগ করলে কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার পাওয়া যায়।
দেওয়া আছে, সান প্রতিষ্ঠানের গড় উৎপাদন ক্ষমতা = ৪০০ একক
কার্যকর উৎপাদন ক্ষমতা বা সিস্টেম দক্ষতা ৬০০ একক
∴ এ প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার
সুতরাং, সান, প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার হলো ৬৬.৬৭%।
$\\$
$\boxed{\mathbf{~ঘ~}}$
কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের গড় উৎপাদনের পরিমাণকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ করলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার পাওয়া যায়।
দেওয়া আছে,
সান প্রতিষ্ঠানের গড় উৎপাদন ক্ষমতা = ৪০০ একক
এবং সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা = ১,০০০ একক
∴ এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার
আবার, মুন প্রতিষ্ঠানের গড় উৎপাদন ক্ষমতা = ৪০০ একক
এবং সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা = ৬০০ একক
∴ এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার
সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার সান প্রতিষ্ঠানটির ৪০% এবং মুন- এর ৬৬.৬৭%। দেখা যাচ্ছে, মুন প্রতিষ্ঠানটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বেশি। অর্থাৎ, এ প্রতিষ্ঠানটি তার উৎপাদন ক্ষমতার বেশি ব্যবহার করেছে। ফলে এ প্রতিষ্ঠানটি তার উৎপাদনের উপকরণগুলো সান প্রতিষ্ঠানটির থেকে বেশি যথার্থভাবে ব্যবহার করতে পেরেছে। তাই বলা যায়, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার 'সদ্ব্যবহারের ভিত্তিতে মুন প্রতিষ্ঠানটির পক্ষে সাফল্য অর্জন সহায়ক।
