সূত্র: Production Management and Marketing 1st Paper উৎপাদন ক্ষমতাProduction Management and Marketing 1st Paperউৎপাদন ক্ষমতাHSC একাডেমিকBB '2019DB '2019
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
তানিয়া ফ্যাশনস জয়দেবপুরের প্রসিদ্ধ পোশাক উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। এতে দৈনিক সর্বোচ্চ ১৮,০০০ একক পণ্য উৎপাদন করা সম্ভব। কিন্তু ১৫,০০০ এককের বেশি উৎপাদন। করলে বিভিন্ন কারণে ব্যয় বেড়ে যায়। প্রতিষ্ঠানটিতে দৈনিক ৫৬,০০০ মিটার কাপড় প্রয়োজন হয়। উৎপাদন ক্ষমতা বাড়ার জন্য তানিয়া। ফ্যাশনস সম্প্রতি কর্মীদের প্রশিক্ষণ ও যন্ত্রপাতি আধুনিকায়নের সিদ্ধান্ত। নিয়েছে।
✓সঠিক উত্তর: ক. প্রকৃত উৎপাদন কী?Production Management and Marketing 1st Paper · উৎপাদন ক্ষমতা
অপশন
- কপ্রকৃত উৎপাদন কী?✓ সঠিক উত্তর
- খকীভাবে কার্যকর উৎপাদন ক্ষমতা পরিমাপ করা যায়?✓ সঠিক উত্তর
- গতানিয়া ফ্যাশনস কোন উপকরণের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
- ঘতুমি কি মনে করো 'তানিয়া ফ্যাশনস'$-$এর সাম্প্রতিক পদক্ষেপ, উৎপাদন ক্ষমতা বাড়াতে সহায়ক হবে? যুক্তিসহ বিশ্লেষণ করো।✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. প্রকৃত উৎপাদন কী?
ব্যাখ্যা
$\boxed{\mathbf{~ক~}}$
স্বাভাবিকভাবে একটি উৎপাদন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায়, তাকে প্রকৃত উৎপাদন বলা হয়।
$\\$
$\boxed{\mathbf{~খ~}}$
কোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়ে তার সব সুযোগ-সুবিধা ব্যবহার করে মিতব্যয়িতার সাথে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাকে কার্যকর উৎপাদন ক্ষমতা বলে।
এ উৎপাদন ক্ষমতা অনুসারে স্বাভাবিক অবস্থায় সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করার চেষ্টা করা হয়। অতিরিক্ত উৎপাদনের ফলে উৎপাদন ব্যয় যাতে না বাড়ে সেদিকে খেয়াল করা হয়। কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ধারণ করার সূত্র:
$\\$
$\boxed{\mathbf{~গ~}}$
তানিয়া ফ্যাশনস উৎপাদিত পণ্যের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে।
এ পদ্ধতিতে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের একক বা পরিমাণের ভিত্তিতে উৎপাদন ক্ষমতার পরিমাপ করা হয়। বৃহদায়তন এবং প্রক্রিয়াভিত্তিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এ পদ্ধতি ব্যবহার করে থাকে।
তানিয়া ফ্যাশনস পোশাক প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। এটি দৈনিক সর্বোচ্চ ১৮,০০০ 'একক পণ্য উৎপাদনে সক্ষম। অর্থাৎ প্রতিষ্ঠানটির উৎপাদনের পরিমাণ বেশি। তাছাড়া এর উৎপাদনের প্রক্রিয়াটিও জটিল। পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাঁচামাল সংগ্রহ, কাটিং, সেলাই, ইস্তিরি ও ওয়াসের জন্য আলাদা বিভাগ থাকে। একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে পণ্য উৎপাদিত হয়। প্রতিষ্ঠানটি কাপড় তৈরি করা শেষে কত মিটার কাপড় উৎপাদন করা হয়েছে তা পরিমাপ করতে পারে। এসব বৈশিষ্ট্য অনুসারে বলা যায়, তানিয়া ফ্যাশনস উৎপাদিত পণ্যের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে।
$\\$
$\boxed{\mathbf{~ঘ~}}$
আমি মনে করি, তানিয়া ফ্যাশনস-এর সাম্প্রতিক পদক্ষেপ উৎপাদন ক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
একটি নির্দিষ্ট সময়ে একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণই হলো উৎপাদন ক্ষমতা। এটি বাড়াতে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হয়। দক্ষ শ্রমিক বাহিনী গঠন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত কাজের পরিবেশ সৃষ্টি প্রভৃতি উপায়ে উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়।
তানিয়া ফ্যাশনস পোশাক উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। এর দৈনিক সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ১৮,০০০০ একক। কিন্তু ১৫,০০০ এককের বেশি উৎপাদন করলে ব্যয় বেড়ে যায়। বর্তমানে প্রতিষ্ঠানটির দৈনিক ৫৬,০০০ মিটার কাপড় উৎপাদন করা প্রয়োজন। তাই উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য প্রতিষ্ঠানটি সম্প্রতি কর্মীদের প্রশিক্ষণ ও যন্ত্রপাতি আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে।
তানিয়া ফ্যাশনস কর্মীদের প্রশিক্ষণ দিলে তারা আগের থেকে দক্ষ ও সুশৃঙ্খলভাবে কাজ করতে পারবে। এতে অপচয় কমে যাবে ফলে উৎপাদনের পরিমাণ বাড়তে পারে। তাছাড়া কারখানার যন্ত্রপাতি আধুনিকায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা বেশি থাকে। ফলে সার্বিকভাবে প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতা বাড়ার সম্ভাবনা তৈরি হবে। তাই বলা যায়, তানিয়া ফ্যাশনস এর সাম্প্রতিক কার্যক্রম উৎপাদন ক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
