পরীক্ষাঙ্গন লোগো পরীক্ষাঙ্গন ফ্রি শুরু করো
সূত্র: Production Management and Marketing 1st Paper উৎপাদনের মাত্রাProduction Management and Marketing 1st Paperউৎপাদনের মাত্রাHSC একাডেমিকMSB '2021

সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন

মি. সজল একটি ফ্যান কোম্পানির মালিক। তার কারখানায় বর্তমানে ২৫০ জন কর্মী কর্মরত আছে। তিনি তার প্রতিষ্ঠানে ২৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন। মি. সজলের প্রতিষ্ঠানটির সফলতা দেখে মি. রবিন কয়েকজন বন্ধুসহ মি. সজলের কারখানার পাশাপাশি অন্য একটি ফ্যান কারখানা স্থাপন করেন। মি. রবিনের শিল্পে বিনিয়োগের পরিমাণ ১৪০ কোটি টাকা। বর্তমানে ৩২৫ জন কর্মী নিয়োগের মাধ্যমে মি. রবিনের ব্যবসায়টিও সাফল্যের সাথে এগিয়ে চলেছে। এজন্য মি. সজল ও মি. রবিন তাদের প্রতিষ্ঠানের সকল কর্মীদের বেতন ও বোনাস বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

✓সঠিক উত্তর: ক. ক্ষুদ্র এন্টারপ্রাইজ কী?Production Management and Marketing 1st Paper · উৎপাদনের মাত্রা

অপশন

  1. কক্ষুদ্র এন্টারপ্রাইজ কী?✓ সঠিক উত্তর
  2. খ"কাম্য মাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক"$-$ ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
  3. গউদ্দীপকে উল্লিখিত মি. সজলের প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজ$-$এর অন্তর্গত? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
  4. ঘউদ্দীপকের প্রতিষ্ঠান দুটির মধ্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনটির ভূমিকা বেশি? ধরন উল্লেখ করে মতামত দাও।✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. ক্ষুদ্র এন্টারপ্রাইজ কী?

ব্যাখ্যা

$\boxed{\mathbf{~ক~}}$ যে ব্যবসায় সংগঠন স্বল্প মূলধন ও জনবল নিয়ে গঠিত ও পরিচালিত হয় তা হলো ক্ষুদ্র এন্টারপ্রাইজ। $\\$ $\boxed{\mathbf{~খ~}}$ কাম্য উৎপাদন মাত্রা বলতে উৎপাদনের সেই স্তরকে বোঝায়, যেখানে মোট মুনাফা সর্বোচ্চ হয় বা একক প্রতি গড় উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়। কাম্য উৎপাদন মাত্রায় প্রতিষ্ঠানের সব উপকরণের সদ্ব্যবহার করা হয়। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ে। এতে উৎপাদন ব্যয় কমে ও মুনাফা সর্বোচ্চ হয়। তাই কাম্য উৎপাদন মাত্রা প্রতিষ্ঠানের জন্য লাভজনক। $\\$ $\boxed{\mathbf{~গ~}}$ মি. সজলের প্রতিষ্ঠানটি হলো উৎপাদনধর্মী মাঝারি এন্টারপ্রাইজ।' উৎপাদনধর্মী মাঝারি এন্টারপ্রাইজে জমি ও কারখানা ভবন ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১৫ কোটি থেকে ৫০ কোটি টাকা হয়। এ ধরনের প্রতিষ্ঠানে ১২১-৩০০ জন শ্রমিক নিয়োজিত থাকে। মি. সজল একটি ফ্যান কোম্পানির মালিক। এ প্রতিষ্ঠানে লোহা, মটর প্রভৃতি ব্যবহার করে ফ্যান তৈরি করা হয়। তাই এটি একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মূলধন হলো ২৫ কোটি টাকা। এখানে বর্তমানে ২৫০ জন কর্মী কর্মরত আছে। তার প্রতিষ্ঠানের মূলধন ও শ্রমিক সংখ্যা শিল্পনীতি ২০২২-এ বর্ণিত উৎপাদনধর্মী মাঝারি শিল্প প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. সজলের ফ্যান উৎপাদনের প্রতিষ্ঠানটি মাঝারি এন্টারপ্রাইজের অন্তর্গত। $\\$ $\boxed{\mathbf{~ঘ~}}$ মি. রবিন ও তার কয়েকজন বন্ধু দ্বারা গঠিত উৎপাদনধর্মী বৃহদায়তন প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা রাখে। যেসব প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য ৫০ কোটি টাকার বেশি এবং ৩০০ জনের বেশি শ্রমিক কর্মরত থাকে, তা-ই বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। মি. সজল ফ্যান উৎপাদনের একটি মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার দেখাদেখি মি. রবিন কয়েকজন বন্ধু নিয়ে একটি ফ্যান কারখানা স্থাপন করেন। রবিনের প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ছিল ১৪০ কোটি টাকা। এখানে ৩২৫ জন কর্মীও কর্মরত আছে। শিল্পনীতি ২০২২-এ বর্ণিত উৎপাদনধর্মী বৃহদায়তন শিল্পের বৈশিষ্ট্যের সাথে মি. রবিনের ফ্যান কারখানাটির মূলধন ও শ্রমিক সংখ্যার সামঞ্জস্য আছে। মি. সজল ও মি. রবিন দুজনের প্রতিষ্ঠানই দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। তবে রবিনের প্রতিষ্ঠানটি বৃহদায়তন এন্টারপ্রাইজ হওয়ায় এর উৎপাদনের পরিমাণ বেশি। ফলে এটি দেশের মোট জাতীয় উৎপাদনে তুলনামূলক বেশি ভূমিকা রাখছে। তাছাড়া মি. রবিনের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক সংখ্যাও বেশি। এতে রবিনের প্রতিষ্ঠানটি সজলের প্রতিষ্ঠান থেকে দেশের কর্মসংস্থানে বেশি ভূমিকা রাখছে।' তাই বলা যায়, মোট জাতীয় উৎপাদন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রভৃতি বিবেচনায় মি. রবিনের বৃহদায়তন প্রতিষ্ঠানটি মি. সজলের প্রতিষ্ঠানের তুলনায় দেশের অর্থনীতিতে বেশি ভূমিকা রাখছে। Explanation: