সূত্র: Production Management and Marketing 1st Paper ব্যবসায়ের অবস্থানProduction Management and Marketing 1st Paperব্যবসায়ের অবস্থানHSC একাডেমিকRB '2019
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
জনাব জায়ান লেখাপড়া শেষ করে গ্রামের বাড়িতে একটি ভোগ্যপণ্যের কারখানা স্থাপন করেন। গুণগত মানের পণ্য উৎপাদন করায় তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে জামান খুব জনপ্রিয় ব্যবসায়ী হয়ে যান। একই সাথে পণ্যের চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় তিনি বড় পরিসরে শহরে কারখানা স্থাপন করেন।
✓সঠিক উত্তর: ক. বাজারের নৈকট্য কী?Production Management and Marketing 1st Paper · ব্যবসায়ের অবস্থান
অপশন
- কবাজারের নৈকট্য কী?✓ সঠিক উত্তর
- খব্যবসায়ের অবস্থানে কাঁচামাল কী প্রভাব ফেলে? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
- গউদ্দীপকে জনাব জামান প্রথম দিকে কোন ধরনের ব্যবসায় অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
- ঘদ্বিতীয় পর্যায়ে ব্যবসায়ের অবস্থান নির্ধারণ তুলনামূলকভাবে ব্যয়বহুল। অবস্থানের ধরন উল্লেখপূর্বক উক্তিটি মূল্যায়ন করো ।✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. বাজারের নৈকট্য কী?
ব্যাখ্যা
$\boxed{\mathbf{~ক~}}$
বাজারের নৈকট্য বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের কাছাকাছি স্থানে বাজারের অবস্থানকে বোঝায়।
$\\$
$\boxed{\mathbf{~খ~}}$
যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয়, তাকে ব্যবসায়ের অবস্থান বলে।
স্বল্প সময়ে সুলভ মূল্যে পর্যাপ্ত কাঁচামাল পাওয়া যায় এমন জায়গায় ব্যবসায়ের অবস্থান হওয়া উচিত। কারণ, কোনো ব্যবসায়ের উৎপাদন কাজ শুরু করতে হলে কাঁচামালের প্রয়োজন হয়। পর্যাপ্ত কাঁচামাল সময়মতো না পেলে উৎপাদন ব্যাহত হয়। এছাড়া সুলভ মূল্যে কাঁচামাল পাওয়া গেলে এককপ্রতি উৎপাদন ব্যয় কমে যায়। এতে প্রতিষ্ঠান লাভবান হয়। আর উন্নত কাঁচামাল পাওয়া গেলে মানসম্মত পণ্য উৎপাদন করা যায়। এভাবে ব্যবসায়ের অবস্থান নির্ণয়ে কাঁচামাল প্রভাব ফেলে।
$\\$
$\boxed{\mathbf{~গ~}}$
জনাব জামান প্রথম দিকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছেন।
গ্রামীণ পরিবেশে ব্যবসায় ও শিল্পকারখানা স্থাপন ও পরিচালনা করাকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলা হয়। এরূপ অবস্থানে সুলভ মূল্যে পর্যাপ্ত কাঁচামাল, সস্তা শ্রমিক, কম দামে জমি-প্রভৃতি সুবিধা পাওয়া যায়।
জনাব জামান লেখাপড়া শেষ করে গ্রামের বাড়িতে একটি ভোগ্য পণ্যের কারখানা স্থাপন করেন। অর্থাৎ তিনি তার ব্যবসায়কে গ্রামীণ পরিবেশে পরিচালনা করেন। এতে তিনি পর্যাপ্ত ও মানসম্মত কাঁচামাল পান। কারণ গ্রামীণ অঞ্চলে এসব পণ্য তৈরির কাঁচামাল অত্যন্ত সহজলভ্য। ফলে তিনি গুণগত মানের পণ্য উৎপাদন করতে সক্ষম হন এবং উৎপাদিত পণ্যের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। এ বৈশিষ্ট্যগুলো গ্রাম্য অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব জামান প্রথম দিকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছেন।
$\\$
$\boxed{\mathbf{~ঘ~}}$
'ব্যবসায়ের শহুরে অবস্থান নির্ধারণ তুলনামূলকভাবে ব্যয়বহুল' -উক্তিটির সাথে আমি একমত।
শহর বা তার উপকণ্ঠে ব্যবসায় স্থাপন ও পরিচালনাই হচ্ছে ব্যবসায়ের শহুরে অবস্থান। আধুনিক সুযোগ-সুবিধার জন্য ব্যবসায় শহরে স্থাপন করা হয়। তবে এখানে কারখানা পরিচালনা তুলনামূলকভাবে ব্যয়বহুল। জনাব জামান লেখাপড়া শেষ করে প্রথমে গ্রামে ভোগ্যপণ্যের কারখানা স্থাপন করেন। উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় অল্প সময়ের মধ্যে তিনি খুব জনপ্রিয় ব্যবসায়ী হয়ে যান। তার পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি বড় পরিসরে শহরে কারখানা স্থাপন করেন।
শহরে কারখানা স্থাপন ব্যবসায়ের শহুরে অবস্থানের অন্তর্ভুক্ত। জনাব জামানের ব্যবসায়ের শহুরে অবস্থানের ফলে মূলধন সংগ্রহ, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বিপণন সুবিধা প্রভৃতি সুযোগ-সুবিধা পাবে। তবে এখানে ব্যবসায়ের অবস্থান তুলনামূলকভাবে ব্যয়বহুল। জনাব জামানকে এখানে কারখানা স্থাপনের জন্য বেশি সংস্থাপন ব্যয় নির্বাহ করতে হয়েছে। এক্ষেত্রে শ্রমিকদের বেশি পারিশ্রমিক দিতে হয়। এতে তার উৎপাদন ব্যয় বেড়ে গিয়েছে। এছাড়া শহরে জমির দামও বেশি হয়। তাই শহুরে অবস্থানে ব্যবসায়ের সম্প্রসারণ করা কঠিন। তাছাড়া এ অবস্থানের ফলে সরকারকে বেশি কর দিতে হবে। তাই বলা যায়, দ্বিতীয় পর্যায়ে শহুরে ব্যবসায়ের অবস্থান নির্ধারণ তুলনামূলকভাবে ব্যয়বহুল।