সূত্র: Production Management and Marketing 1st Paper উৎপাদনের মাত্রাProduction Management and Marketing 1st Paperউৎপাদনের মাত্রাHSC একাডেমিকRB '2021
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
জনাব পিটু চৌধুরীর সিমেন্ট কারখানায় বর্তমানে ২০০ জন শ্রমিক কর্মরত আছে। উক্ত প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ ২০ কোটি টাকা। জনাব পিটু চৌধুরীর সাফল্য দেখে তার বন্ধু লিটন। তার বন্ধুসহ একই স্থানে, অন্য একটি সিমেন্ট কারখানা স্থাপন করেন। তাদের কারখানায় বিনিয়োগের পরিমাণ ৫০ কোটি টাকা। ৩৫০ জন শ্রমিক নিয়োগের মাধ্যমে লিটন সাহেবের ব্যবসায়টিও সফলতার সাথে এগিয়ে চলছে।
✓সঠিক উত্তর: ক. উৎপাদন মাত্রা কী?Production Management and Marketing 1st Paper · উৎপাদনের মাত্রা
অপশন
- কউৎপাদন মাত্রা কী?✓ সঠিক উত্তর
- খ"কুটির শিল্প কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক”$-$ ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
- গউদ্দীপকে জনাব পিটু চৌধুরীর প্রতিষ্ঠানটি মাত্রা অনুযায়ী কোন ধরনের এন্টারপ্রাইজ? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
- ঘউদ্দীপকের প্রতিষ্ঠানদুটির মধ্যে জাতীয় অর্থনীতিতে কোনটির ভূমিকা বেশি? ধরন উল্লেখ করে মতামত দাও।✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. উৎপাদন মাত্রা কী?
ব্যাখ্যা
$\boxed{\mathbf{~ক~}}$
একটি প্রতিষ্ঠানে সব সুযোগ-সুবিধা ব্যবহার করে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায় তার পরিমাপকে উৎপাদনের মাত্রা বলে।
$\\$
$\boxed{\mathbf{~খ~}}$
দেশের বেকার সমস্যা সমাধানে কুটির শিল্প সহায়ক ভূমিকা রাখে।
পরিবারের সদস্যদের নিয়ে কুটির শিল্প গঠিত হয়। সাধারণত স্থানীয় কাঁচামাল ব্যবহার করে কুটির শিল্প পণ্য উৎপাদন করে। এখানে কম পুঁজি ও শ্রমের মাধ্যমে খুব সহজে সাফল্য লাভ করা যায়। আর পুঁজি কম হওয়ায় ঝুঁকিও কম হয়। তাই সহজেই কুটির শিল্প'স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা যায়।
$\\$
$\boxed{\mathbf{~গ~}}$
মাত্রা অনুযায়ী উদ্দীপকের জনাব পিটু চৌধুরীর প্রতিষ্ঠানটি মাঝারি এন্টারপ্রাইজ।
উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পণ্যের রূপগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত। উৎপাদনকারী মাঝারি এন্টারপ্রাইজের মূলধন সীমা ১৫-৫০ কোটি টাকা এবং কর্মরত শ্রমিকের সংখ্যা ১২১-৩০০ জন হয়। সাধারণত এ ধরনের ব্যবসায়ের আকৃতি বৃহদায়তন এন্টারপ্রাইজের তুলনায় ছোট হয়।
উদ্দীপকে জনাব পিটু একটি সিমেন্ট কারখানার মালিক। তার কারখানায় চুনাপাথরের রূপগত পরিবর্তনের মাধ্যমে সিমেন্ট উৎপাদন করা হয়। সুতরাং, এটি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। আবার তার ব্যবসায়ের বর্তমান শ্রমিক সংখ্যা ২০০ জন এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ ২০ কোটি টাকা। তার ব্যবসায়ের মূলধন ও শ্রমিক সংখ্যা জাতীয় শিল্পনীতি ২০২২-এ বর্ণিত মাঝারি এন্টারপ্রাইজের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব পিটু চৌধুরীর প্রতিষ্ঠানটি মাত্রা অনুযায়ী মাঝারি এন্টারপ্রাইজের আওতাভুক্ত।
$\\$
$\boxed{\mathbf{~ঘ~}}$
উদ্দীপকের প্রতিষ্ঠান দুটির মধ্যে জাতীয় অর্থনীতিতে লিটন সাহেবের বৃহদায়তন এন্টারপ্রাইজটির ভূমিকা অধিক।
যেসব প্রতিষ্ঠানে বিনিয়োজিত মূলধন ৫০ কোটি টাকার বেশি এবং ৩০০ জনের অধিক শ্রমিক কর্মরত থাকে, সেগুলো বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান। অন্যদিকে, উৎপাদনমুখী মাঝারি শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োজিত মূলধন সীমা ১৫-৫০ কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা ১২১-৩০০ জন হয়। উদ্দীপকে জনাব পিটুর সিমেন্ট কারখানার শ্রমিক সংখ্যা ২০০ জন এবং মূলধন ২০ কোটি টাকা। এটি মাঝারি ব্যবসায়ের মূলধন সীমা ও শ্রমিক সংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে; একই এলাকার অন্য একটি সিমেন্ট কারখানার মালিক জনাব লিটন। তার ব্যবসায়ের বিনিয়োগের পরিমাণ ৫০ কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা ৩৫০ জন। এক্ষেত্রে, তার কারখানাটি বৃহদায়তন শিল্পের বৈশিষ্ট্যকে পূরণ করছে।
বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোর মূলধনের পরিমাণ মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর থেকে বেশি হয়। মূলধনের পরিমাণ বেশি হওয়ায় জনাব লিটনের প্রতিষ্ঠানে বেশি পরিমাণ উৎপাদন করা সম্ভব হচ্ছে। আর উৎপাদন বেশি হলে দেশের জাতীয় আয়ও বাড়বে। এছাড়া, তার কারখানায় উৎপাদিত সিমেন্ট বিদেশে রপ্তানি করলে দেশের রপ্তানি আয়ও বাড়বে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠান দুটির মধ্যে জাতীয় অর্থনীতিতে লিটন সাহেবের বৃহদায়তন এন্টারপ্রাইজটির ভূমিকা অধিক।