সূত্র: Biology 1st Paper শৈবাল ও ছত্রাকBiology 1st Paperশৈবাল ও ছত্রাকভর্তি পরীক্ষাDental '22-23
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
নিচের কোনটি ছত্রাকের বৈশিষ্ট্য?
✓সঠিক উত্তর: ক. যৌন ও অযৌন জননBiology 1st Paper · শৈবাল ও ছত্রাক
অপশন
- কযৌন ও অযৌন জনন✓ সঠিক উত্তর
- খথ্যালাস ডিপ্লয়েড✓ সঠিক উত্তর
- গজননাঙ্গ বহুকোষী✓ সঠিক উত্তর
- ঘভাস্কুলার টিস্যু আছে✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. যৌন ও অযৌন জনন
ব্যাখ্যা
ছত্রাকের বৈশিষ্ট্য:
• ছত্রাক ক্লোরোফিলবিহীন, অসবুজ, সালোকসংশ্লেষণে অক্ষম, অপুষ্পক উদ্ভিদ।
• এরা মৃতজীবী, পরজীবী বা মিথোজীবী হিসেবে বাস করে।
• এরা সুকেন্দ্রিক অর্থাৎ এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও বিভিন্ন অঙ্গাণু বিদ্যমান।
• ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত।
• ছত্রাকের সঞ্চিত খাদ্য প্রধানত গ্লাইকোজেন, তৈলবিন্দু, কখনো কখনো কিছু পরিমাণ ভলিউটিন ও চর্বি থাকতে পারে।
• ছত্রাকদেহে ভাস্কুলার টিস্যু নেই এবং এদের জননাঙ্গ এককোষী। • স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না।
• হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার হয়।
• সাধারণত অঙ্গজ, যৌন, অযৌন উপায়ে জননকার্য সম্পন্ন করে থাকে।
• তীব্র অভিযোজন ক্ষমতা (কতক 5°$C$ নিম্নতাপমাত্রায় এবং কতক 50°$C-$এর উপর তাপমাত্রায় জন্মাতে পারে)।