পরীক্ষাঙ্গন লোগো পরীক্ষাঙ্গন ফ্রি শুরু করো
সূত্র: Production Management and Marketing 1st Paper ব্যবসায়ের অবস্থানProduction Management and Marketing 1st Paperব্যবসায়ের অবস্থানHSC একাডেমিকCB '2019

সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন

মাশতুরা নিজের বাড়ি সোনারগাঁ এলাকায় একটি জামদানি শাড়ির কারখানা গড়ে তোলেন। কারখানায় প্রায় ৫০ জন মহিলা শ্রমিক কাজ করেন। প্রতিষ্ঠানটির উৎপাদিত জামদানি শাড়ির চাহিদা ঢাকা শহরে বিস্তৃত হওয়ায় বেশি বিক্রির আশায় ঢাকার মোহাম্মদপুরে একটি 'শো$-$রুম' স্থাপন করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে।

✓সঠিক উত্তর: ক. কর রেয়াত কী?Production Management and Marketing 1st Paper · ব্যবসায়ের অবস্থান

অপশন

  1. ককর রেয়াত কী?✓ সঠিক উত্তর
  2. খ"ব্যবসায়ের সঠিক অবস্থান সম্পদের উত্তম ব্যবহার নিশ্চিত করে" $-$ ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
  3. গমাশতুরা ব্যবসায়ের কোন ধরনের অবস্থানের ওপর ভিত্তি করে জামদানি শাড়ির কারখানা স্থাপন করেন? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
  4. ঘঢাকার মোহাম্মদপুরে শো$-$রুম স্থাপনের অবস্থানের ধরন। উল্লেখপূর্বক এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরো।✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. কর রেয়াত কী?

ব্যাখ্যা

$\boxed{\mathbf{~ক~}}$ করদাতার করযোগ্য আয়ের ওপর নির্দিষ্ট হারে যে ছাড় পাওয়া যায়, তাকে কর রেয়াত বলে। $\\$ $\boxed{\mathbf{~খ~}}$ যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে। উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ যেমন: কাঁচামাল, শ্রম, মূলধন প্রভৃতি ব্যবসায়ের সঠিক অবস্থানের ওপর নির্ভর করে। সঠিক অবস্থানে ব্যবসায় স্থাপন করলে সহজেই কাঁচামাল সংগ্রহ করা যায়। আর উৎপাদিত পণ্য সহজেই দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো সম্ভব হয়। তাছাড়া সঠিক অবস্থানের মাধ্যমে ব্যবসায় শ্রমিক-কর্মীর সদ্ব্যবহার করতে পারে। এভাবে ব্যবসায়ের সঠিক অবস্থান সম্পদের উত্তম ব্যবহার নিশ্চিত করে। $\\$ $\boxed{\mathbf{~গ~}}$ মাশতুরা ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের ওপর ভিত্তি করে জামদানি শাড়ি কারখানা স্থাপন করেন। গ্রামকে কেন্দ্র করে ব্যবসায় বা শিল্পপ্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলে। বিভিন্ন হস্তজাত ও কুটির শিল্পের জন্য ব্যবসায়ের গ্রাম্য অবস্থান সুবিধাজনক। মাশতুরা একটি জামদানি শাড়ির কারখানা গড়ে তোলেন। এটি তিনি নিজ বাড়ি সোনারগাঁ এলাকায় প্রতিষ্ঠা করেন। তার কারখানায় প্রায় ৫০ জন মহিলা শ্রমিক কাজ করেন। তিনি তার শাড়ি তৈরির কাঁচামাল (সুতা, তুলা), শ্রমিক প্রভৃতি এখান থেকে সহজেই সংগ্রহ করতে পারে। তাছাড়া এসব হস্তজাত ও কুটির শিল্পের জন্য গ্রাম্য অবস্থান সুবিধাজনক। তাই বৈশিষ্ট্যের আলোকে বলা যায়, মাশতুরা ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের ওপর ভিত্তি করে তার জামদানি শাড়ি কারখানা স্থাপন করেন। $\\$ $\boxed{\mathbf{~ঘ~}}$ ব্যবসায়ের শহুরে অবস্থান বিবেচনা করে ঢাকার মোহাম্মদপুরে শো-রুম স্থাপনের সিদ্ধান্তটি যৌক্তিক বলে আমি মনে করি। এ ধরনের অবস্থানে শহরকে কেন্দ্র করে কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন করা হয়। ব্যবসায়ের শহুরে অবস্থান বলে। বিভিন্ন অবকাঠামোগত, পরিবহন ব্যবস্থা প্রভৃতি সুযোগ-সুবিধার জন্য শহর এলাকাকে ব্যবসায়ের গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে বিবেচনা করা হয়। মাশতুরা নিজের বাড়ি সোনারগাঁয়ে একটি জামদানি শাড়ির কারখানা গড়ে তোলেন। সেখানে প্রায় ৫০ জন মহিলা শ্রমিক কর্মরত আছেন। প্রতিষ্ঠানটির উৎপাদিত জামদানি শাড়ির চাহিদা ঢাকা শহরে বেশি। এ কারণে তিনি ঢাকার মোহাম্মদপুরে একটি 'শো-রুম' স্থাপন করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে। মাশতুরার শো-রুমটি ঢাকা শহরে অবস্থিত হওয়ায় তিনি তার কারখানা থেকে আসতে উন্নত পরিবহন ব্যবস্থা, শ্রমিক-কর্মীর, সহজপ্রাপ্যতা প্রভৃতি সুবিধা পাবেন। এছাড়াও শহরে ক্রেতা সংখ্যা বেশি থাকায় তার শো-রুমে ক্রেতা সমাগম বেশি থাকবে। ফলে তার দোকানে বিক্রি বাড়ার, পাশাপাশি মুনাফাও বাড়বে। তাই বলা যায়, ঢাকার মোহাম্মদপুরে শো- রুম স্থাপনের ক্ষেত্রে শহুরে অবস্থানকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক।