পরীক্ষাঙ্গন লোগো পরীক্ষাঙ্গন ফ্রি শুরু করো
সূত্র: Production Management and Marketing 1st Paper ব্যবসায়ের অবস্থানProduction Management and Marketing 1st Paperব্যবসায়ের অবস্থানHSC একাডেমিকDiB '2019

সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন

মি. রাজীবের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। তিনি নিজের পারিবারিক জমিতে একটি বেতের। আসবাবপত্র তৈরির কারখানা গড়ে তুলেছেন। কাঁচামালের সহজলভ্যতা, সুলভ শ্রমিক ও দক্ষ পরিচালনার কারণে মি. রাজীব অল্প সময়ে বেশি লাভবান হন। বেতের তৈরি আসবাবপত্র বিপণনের। সুবিধার্থে তিনি চট্টগ্রাম শহরের স্টেশন রোডে একটি বিক্রয় কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।

✓সঠিক উত্তর: ক. কাঁচামালের নৈকট্য কী?Production Management and Marketing 1st Paper · ব্যবসায়ের অবস্থান

অপশন

  1. ককাঁচামালের নৈকট্য কী?✓ সঠিক উত্তর
  2. খ"ব্যবসায়ের অবস্থান প্রতিযোগিতা মোকাবিলায় সহায়ক"$-$ ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
  3. গমি. রাজীবের কারখানার অবস্থানকে কোন ধরনের ব্যবসায়। অবস্থান বলা হয়? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
  4. ঘব্যবসায় অবস্থানের ধরন উল্লেখপূর্বক মি. রাজীবের বিক্রয় কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত কতটুকু যুক্তিসংগত? বিশ্লেষণ করো।✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. কাঁচামালের নৈকট্য কী?

ব্যাখ্যা

$\boxed{\mathbf{~ক~}}$ কাঁচামালের নৈকট্য বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের কাছাকাছি স্থানে কাঁচামালের সহজপ্রাপ্যতাকে বোঝায়। $\\$ $\boxed{\mathbf{~খ~}}$ যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে। সঠিক ব্যবসায়ের অবস্থান প্রতিযোগিতা মোকাবিলায় সাহায্য করে। বর্তমানে ব্যবসায়ে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। এরূপ প্রতিযোগিতা মোকাবিলার জন্য উৎপাদনের প্রয়োজনীয় উপাদানগুলো সহজলভ্য, এমন স্থান নির্বাচন করতে হয়। এতে উৎপাদন ব্যয় কমিয়ে প্রতিযোগীদের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা যায়। এভাবে উপযুক্ত অবস্থান নির্বাচনের মাধ্যমে প্রতিযোগিতা মোকাবিলা করা যায়। $\\$ $\boxed{\mathbf{~গ~}}$ মি. রাজীবের কারখানার অবস্থানকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলা হয়। গ্রামকে কেন্দ্র করে ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলা হয়। এখানে কম দামে জমি সংগ্রহের সুযোগ, স্থানীয় কাঁচামাল সংগ্রহের সুবিধা, সস্তা শ্রমিক প্রাপ্তি ইত্যাদি সুবিধা পাওয়া যায়। মি. রাজীবের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। তিনি নিজের পারিবারিক জমিতে একটি বেতের আসবাবপত্র তৈরির কারখানা গড়ে তুলেছেন। সিলেট পার্বত্য এলাকা হওয়ায় এখানে প্রচুর বাঁশ ও বেত উৎপাদিত হয়। ফলে মি. রাজীব সহজেই তার কারখানার কাঁচামাল সংগ্রহ করতে পারেন। এছাড়া সুলভ শ্রমিক ও দক্ষ পরিচালনার কারণে তিনি অল্প সময়ে বেশি লাভবান হন। এ বৈশিষ্ট্য ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. রাজীবের কারখানার অবস্থানটিকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান। $\\$ $\boxed{\mathbf{~ঘ~}}$ ব্যবসায়ের শহুরে অবস্থানে মি. রাজীবের বিক্রয় কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি। শহুরে অবস্থান বলতে সাধারণত শহর বা তার আশেপাশে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করাকে বোঝায়। এ অবস্থানের ফলে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, শ্রমিক কর্মীর সহজপ্রাপ্যতা, ক্রেতা আধিক্য, শক্তি ও জ্বালানিসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা পাওয়া যায়। মি. রাজীব সিলেটে একটি বেতের আসবাবপত্র তৈরির কারখানা গড়ে তুলেছেন। কাঁচামালের সহজলভ্যতা, সুলভ শ্রমিক ও দক্ষ পরিচালনার কারণে তিনি অল্প সময়ে লাভবান হন। বেতের তৈরি আসবাবপত্র বিপণনের সুবিধার্থে তিনি চট্টগ্রাম শহরের স্টেশন রোডে একটি বিক্রয় কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এটি ব্যবসায়ের শহুরে অবস্থানের অন্তর্ভুক্ত। শহুরে অবস্থানের ফলে মি. রাজীব উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সুযোগ পাবেন। চট্টগ্রামের স্টেশন দেশের ব্যস্ততম স্টেশনগুলোর একটি। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা যাত্রীদের সমাগম হয়। ফলে তার আসবাবপত্রের বিক্রি বাড়ার সম্ভাবনা আছে। তাছাড়া ক্রেতাদের কাছে বেতের তৈরি আসবাবপত্রের চাহিদা অনেক বেশি। এখানে বিক্রয়কেন্দ্র স্থাপনের ফলে তিনি সহজেই বিদ্যুৎ ও শক্তি সম্পদের সুবিধা পাবেন। এসব সুবিধার আলোকে বলা যায়, মি. রাজীবের ব্যবসায়ের শহুরে অবস্থানে বিক্রয় কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তটি যৌক্তিক। 1 2