সূত্র: Higher Math 2nd Paper যোগাশ্রয়ী প্রোগ্রামHigher Math 2nd Paperযোগাশ্রয়ী প্রোগ্রামভর্তি পরীক্ষাSUST-B '17-18
সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন
একটি ছাপাখানায় $100$ বই ছাপাতে $12,000$ টাকা খরচ হয় এবং $150$ বই ছাপাতে $16,000$ টাকা খরচ হয় । বই ছাপানোর খরচ বইয়ের সংখ্যার সঙ্গে রৈখিকভাবে বৃদ্ধি পেলে $200$ বই ছাপাতে কত টাকা খরচ হবে?
✓সঠিক উত্তর: খ. $20,000$Higher Math 2nd Paper · যোগাশ্রয়ী প্রোগ্রাম
অপশন
- ক$18,000$✓ সঠিক উত্তর
- খ$20,000$✓ সঠিক উত্তর
- গ$24,000$✓ সঠিক উত্তর
- ঘ$26,000$✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: খ. $20,000$
ব্যাখ্যা
Hints: প্রদত্ত তথ্যগুলো ব্যবহার করে একটি সরলরেখার সমীকরণ তৈরী করো।
Solve: ধরি, সরলরৈখিক সমীকরণটি y = mx+c
যেখানে, x হচ্ছে বই এর সংখ্যা এবং y হচ্ছে টাকার পরিমাণ।
যখন x = 100, তখন y = 12000
এবং যখন x = 150, তখন y = 16000
.:. 12000 = m100 + c 100m+ c = 12000
এবং 16000 = m150 + c 150m + c = 16000
সমীকরণদ্বয় সমাধান করে পাই, m= 80, c = 4000
.:. y = 80x + 4000
সমীকরণটিতে x = 200 বসালে, y = 80x200 + 4000 = 20000
Explanation:
যেহেতু বই ছাপানোর খরচ বইয়ের সংখ্যার সঙ্গে রৈখিকভাবে বৃদ্ধি পায়, সেহেতু বইয়ের সংখ্যাকে x এবং টাকার পরিমাণকে y ধরে একটি সরলরেখার সমীকরণ ( y = mx + c) চিন্তা করা হয়েছে।
এরপর পর্যায়ক্রমে দুবার x ও y এর মান বসিয়ে অজানা সমীকরণটি গঠন করা হয়েছে। সরলরৈখিক সম্পর্কটা পাওয়া গেছে, y = 80x + 4000
প্রশ্নে চাওয়া হয়েছে, 200 বই ছাপাতে কত খরচ হবে? অর্থাৎ x = 200 হলে y কত হবে? সরলরেখার সমীকরণটিতে x এর মান বসিয়ে y এর মান বের করা হয়েছে।