পরীক্ষাঙ্গন লোগো পরীক্ষাঙ্গন ফ্রি শুরু করো
সূত্র: Production Management and Marketing 1st Paper উৎপাদন ক্ষমতাProduction Management and Marketing 1st Paperউৎপাদন ক্ষমতাHSC একাডেমিকDB '2019

সমাধানসহ বহুনির্বাচনী প্রশ্ন

$X$ ও $Y$ দুইটি প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত কিছু তথ্য নিম্নরূপ:

✓সঠিক উত্তর: ক. ইজারা কী?Production Management and Marketing 1st Paper · উৎপাদন ক্ষমতা

প্রশ্নের চিত্র

অপশন

  1. কইজারা কী?✓ সঠিক উত্তর
  2. খউৎপাদন ক্ষমতা সংরক্ষণ করা হয় কেন? ব্যাখ্যা করো।✓ সঠিক উত্তর
  3. গ$X$ ও $Y$ প্রতিষ্ঠান দুটির কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার পরিমাপ করো।✓ সঠিক উত্তর
  4. ঘউদ্দীপকের কোন প্রতিষ্ঠানটি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার করেছে? বিশ্লেষণ করো।✓ সঠিক উত্তর
✓
সঠিক উত্তর: ক. ইজারা কী?

ব্যাখ্যা

$\boxed{\mathbf{~ক~}}$ ইজারা হলো একটি চুক্তি যার মাধ্যমে সম্পত্তির মালিক নির্দিষ্ট সময়ের জন্য অন্য পক্ষকে তার সম্পত্তি ব্যবহার করার অধিকার দেয়। $\\$ $\boxed{\mathbf{~খ~}}$ উৎপাদন ক্ষমতা হলো কোনো নির্দিষ্ট সময়ে একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের সামর্থ্য। উৎপাদন ক্ষমতার যথাযথ ব্যবহারের ওপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। উৎপাদন ক্ষমতা সংরক্ষণের ফলে সঠিক সময়ে প্রতিষ্ঠানের কাম্য উৎপাদন করা সম্ভব হয়। তাই সর্বোচ্চ উৎপাদনের জন্য উৎপাদন ক্ষমতা সংরক্ষণ করা হয়। $\\$ $\boxed{\mathbf{~গ~}}$ কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের গড় উৎপাদনকে সিস্টেম দক্ষতা বা কার্যকর উৎপাদন ক্ষমতার পরিমাণ দিয়ে ভাগ করলে কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার পাওয়া যায়। এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠান তার কার্যকর উৎপাদন ক্ষমতার কতটুকু ব্যবহার করতে পেরেছে, তা জানা যায়। দেওয়া আছে, X প্রতিষ্ঠানের গড় উৎপাদনের পরিমাণ= ১,২০০ একক কার্যকর উৎপাদন ক্ষমতা বা সিস্টেম দক্ষতা = ১,০০০ একক এ প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার আবার, Y প্রতিষ্ঠানের গড় উৎপাদনের পরিমাণ = ২,০০০ একক কার্যকর উৎপাদন ক্ষমতা বা সিস্টেম দক্ষতা = ১৫০০ একক। ∴ Y প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার সুতরাং, X ও Y প্রতিষ্ঠান দুটির কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার যথাক্রমে ১২০% ও ১৩৩.৩৩%। $\\$ $\boxed{\mathbf{~ঘ~}}$ স্বাভাবিক পরিস্থিতিতে একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদনে সক্ষম, তা-ই হলো ঐ প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের গড় উৎপাদনের পরিমাণকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ করলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার পাওয়া যায়। দেওয়া আছে, X প্রতিষ্ঠানের গড় উৎপাদন ক্ষমতা = ১,২০০ একক এবং সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা = ২,০০০ একক ∴ এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার আবার, Y প্রতিষ্ঠানের গড় উৎপাদন ক্ষমতা = ২,০০০ একক এবং সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা = ৩,০০০ একক ∴ এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার X ও Y প্রতিষ্ঠান দুটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার যথাক্রমে ৬০% ও ৬৬.৬৭%। দেখা যাচ্ছে, Y প্রতিষ্ঠানটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বেশি। তাই বলা যায়, Y প্রতিষ্ঠানটি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার করেছে।
ব্যাখ্যার চিত্র